Ezekiel 5:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সেখানকার লোকদের প্রতি দুর্ভিক্ষরূপ ভয়ংকর তীরগুলো নিক্ষেপ করবো, সেগুলো বিনাশার্থক তীর, আমি তোমাদেরকে বিনষ্ট করার জন্য সেসব নিক্ষেপ করবো; এবং তোমাদের উপরে দুর্ভিক্ষের ভার বৃদ্ধি করবো ও তোমাদের খাদ্য সরবরাহ বন্ধ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন তোমার প্রতি মারাত্মক ও ধ্বংসাত্মক দুর্ভিক্ষের তির ছুড়ব, আমি ছুড়ব তোমাকে ধ্বংস করার জন্য। আমি তোমার প্রতি আরও দুর্ভিক্ষ আনব এবং তোমার খাবারের যোগান বন্ধ করে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তথাকার লোকদের প্রতি দুর্ভিক্ষরূপ হিংস্র বাণ সকল নিক্ষেপ করিব, সে সকল বিনাশার্থক বাণ, আমি তোমাদিগকে বিনষ্ট করণার্থে সে সমস্ত নিক্ষেপ করিব; এবং তোমাদের উপরে দুর্ভিক্ষের ভার বৃদ্ধি করিব, ও তোমাদের অন্নরূপ যষ্টি ভাঙ্গিয়া ফেলিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তথাকার লোকদের প্রতি দুর্ভিক্ষরূপ হিংস্রবাণ সকল নিক্ষেপ করিব, সেই সকল বিনাশার্থক বাণ, আমি তোমাদিগকে বিনষ্ট করণার্থে সেই সমস্ত নিক্ষেপ করিব; এবং তোমাদের উপরে দুর্ভিক্ষের ভার বৃদ্ধি করিব, ও তোমাদের অন্নরূপ যষ্টি ভাঙ্গিয়া ফেলিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাকে ধ্বংস করবার জন্যই আমি তোমার প্রতি আমার দুর্ভিক্ষের ভয়ংকর তীর ছুঁড়ব। আমি তোমার উপর সেই দুর্ভিক্ষ আরও বাড়িয়ে তুলব এবং তোমার খাবারের যোগান বন্ধ করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাকে ধ্বংস করবার জন্যই আমি তোমার প্রতি আমার দুর্ভিক্ষের ভয়ংকর তীর ছুঁড়ব। আমি তোমার উপর সেই দুর্ভিক্ষ আরও বাড়িয়ে তুলব এবং তোমার খাবারের যোগান বন্ধ করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমায় খাদ্যের সরবরাহ বন্ধ করে দেব, আমি তোমায় অনাহারে শুকিয়ে মারব। তুমি তখন মর্মে মর্মে উপলব্ধি করবে, ক্ষুধার কি জ্বালা! এ জ্বালায় তুমি ধ্বংস হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমায় বলেছিলাম যে ভয়ানক দুর্ভিক্ষ পাঠাব| বলেছিলাম এমন বিষয় পাঠাব যা তোমায় ধ্বংস করবে| আমি তোমায় বলেছিলাম যে তোমার খাবারের যোগান শেষ করে দেব আর সেই দুর্ভিক্ষ সময় সময় আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সেখানকার লোকদের ওপর দূর্ভিক্ষ মত হিংস্র বান ছুড়বো; এর মানে আমি তোমাদেরকে ধ্বংস করব; আমি তোমাদের ওপর দূর্ভিক্ষ বাড়াবো এবং তোমাদের রুটির লাঠি ভেঙে দেবো।