Ezekiel 5:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদের বিরুদ্ধে দুর্ভিক্ষ ও হিংস্র জন্তুদের পাঠাব; তারা তোমাকে নিঃসন্তান করবে; আর মহামারী ও রক্ত তোমার মধ্য দিয়ে গমনাগমন করবে, আর আমি তোমার বিরুদ্ধে তলোয়ার আনাবো; আমি মাবুদই এই কথা বললাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার বিরুদ্ধে দুর্ভিক্ষ ও হিংস্র পশু পাঠিয়ে দেব, তারা তোমাকে নিঃসন্তান করবে। মহামারি ও রক্তপাত তোমার মধ্যে দিয়ে যাবে, আর আমি তোমার বিরুদ্ধে তরোয়াল নিয়ে আসব। আমি সদাপ্রভু এই কথা বললাম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদের বিরুদ্ধে দুর্ভিক্ষ ও হিংস্র জন্তুদিগকে পাঠাইব; তাহারা তোমাকে নিঃসন্তান করিবে; আর মহামারী ও রক্ত তোমার মধ্য দিয়া গমনাগমন করিবে, আর আমি তোমার বিরুদ্ধে খড়্‌গ আনাইব; আমি সদাপ্রভুই এই কথা কহিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদের বিরুদ্ধে দুর্ভিক্ষ ও হিংস্র জন্তুদিগকে পাঠাইব; তাহারা তোমাকে নিঃসন্তান করিবে; আর মহামারী ও রক্ত তোমার মধ্য দিয়া গমনাগমন করিবে, আর আমি তোমার বিরুদ্ধে খড়্‌গ আনাইব; আমি সদাপ্রভুই এই কথা কহিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বিরুদ্ধে আমি দুর্ভিক্ষ ও হিংস্র জন্তু পাঠিয়ে দেব; তারা তোমাকে সন্তানহারা করবে। মড়ক ও রক্তপাত তোমার মধ্য দিয়ে যাবে এবং আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আসব। আমি সদাপ্রভুই এই কথা বললাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বিরুদ্ধে আমি দুর্ভিক্ষ ও হিংস্র জন্তু পাঠিয়ে দেব; তারা তোমাকে সন্তানহারা করবে। মহামারী ও রক্তপাত তোমার মধ্য দিয়ে যাবে এবং আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আসব। আমি মাবুদই এই কথা বললাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমার সন্তানদের হত্যা করার জন্য ক্ষুধা পাঠাব, পাঠাব বন্য জন্তু। আর তোমাদের হত্যা করার জন্য পাঠাব রোগ-তাপ, হিংসার সন্ত্রাস, যুদ্ধ-বিগ্রহ। জেনো, আমি, প্রভু পরমেশ্বরই বলছি একথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে বলেছিলাম যে তোমার বিরুদ্ধে ক্ষুধা ও বন্য জন্তুদের পাঠাব যা তোমার শিশুদের হত্যা করবে| আমি বলেছিলাম শহরের সর্বত্র রোগ এবং মৃত্যু বিরাজ করবে| আমি বলেছিলাম শত্রুসেনাকে তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে| আমি প্রভুই তোমাকে বলেছিলাম যে এই সব ঘটবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের বিরুদ্ধে দূর্ভিক্ষ ও হিংস্র জন্তুদেরকে পাঠাব; যাতে তোমার নিঃসন্তান হবে; আর মহামারী ও রক্ত তোমার ভেতর দিয়ে যাওয়া আসা করবে, আর আমি তোমার বিরুদ্ধে তরোয়াল আনব; আমি সদাপ্রভুই এই কথা বললাম।