Ezekiel 5:2 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নগরের অবরোধ কাল শেষ হলে তার তৃতীয়াংশ নগরের মধ্যে আগুনে পুড়িয়ে দেবে এবং তৃতীয়াংশ নিয়ে নগরের চারদিকে তলোয়ার দ্বারা কাটাকুটি করবে, অপর তৃতীয়াংশ বায়ুতে উড়িয়ে দেবে, পরে আমি তাদের পিছনে তলোয়ার কোষমুক্ত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন অবরোধ দিন শেষ হবে তখন সেই চুলের তিন ভাগের এক ভাগ নিয়ে নগরের মধ্যে পুড়িয়ে দেবে। তিন ভাগের এক ভাগ চুল তরোয়াল দিয়ে নগরের চারিদিকে তা কুচি কুচি করে কাটবে। আর তিন ভাগের এক ভাগ চুল নিয়ে বাতাসে উড়িয়ে দেবে। কারণ আমি তাদের খোলা তরোয়াল নিয়ে তাড়া করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নগরের অবরোধ কাল সাঙ্গ হইলে তাহার তৃতীয়াংশ নগরের মধ্যে অগ্নিতে দগ্ধ করিবে, এবং তৃতীয়াংশ লইয়া নগরের চারিদিকে খড়্গ দ্বারা কাটাকুটি করিবে, অপর তৃতীয়াংশ বায়ুতে উড়াইয়া দিবে, পরে আমি তাহাদের পশ্চাতে খড়্গ নিষ্কোষ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নগরের অবরোধ কাল সাঙ্গ হইলে তাহার তৃতীয়াংশ নগরের মধ্যে অগ্নিতে দগ্ধ করিবে, এবং তৃতীয়াংশ লইয়া নগরের চারিদিকে খড়্গ দ্বারা কাটাকুটি করিবে, অপর তৃতীয়াংশ বায়ুতে উড়াইয়া দিবে, পরে আমি তাহাদের পশ্চাতে খড়্গ নিষ্কোষ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন শহরের ঘেরাওয়ের দিন শেষ হয়ে যাবে তখন সেই চুলের তিন ভাগের এক ভাগ চুল নিয়ে শহরের মধ্যে পুড়িয়ে দেবে। তিন ভাগের এক ভাগ চুল নিয়ে ছোরা দিয়ে শহরের চারপাশে তা কুচি কুচি করে কাটবে, আর তিন ভাগের এক ভাগ চুল নিয়ে বাতাসে উড়িয়ে দেবে। পরে খোলা তলোয়ার নিয়ে আমি লোকদের তাড়া করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন শহরের ঘেরাওয়ের দিন শেষ হয়ে যাবে তখন সেই চুলের তিন ভাগের এক ভাগ চুল নিয়ে শহরের মধ্যে পুড়িয়ে দেবে। তিন ভাগের এক ভাগ চুল নিয়ে ছোরা দিয়ে শহরের চারপাশে তা কুচি কুচি করে কাটবে, আর তিন ভাগের এক ভাগ চুল নিয়ে বাতাসে উড়িয়ে দেবে। পরে খোলা তলোয়ার নিয়ে আমি লোকদের তাড়া করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শহরের অবরোধ শেষ হলে একভাগ চুল শহরের মধ্যেই পুড়িয়ে ফেলবে। আর এক ভাগ চুল শহরের বাইরে ক্ষুর দিয়ে কুচিয়ে ফেলে দেবে এবং বাকী অংশ বাতাসের মুখে চারিদিকে উড়িয়ে দেবে। আমি সেগুলির পিছনে তরোয়াল নিয়ে ধাওয়া করব।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর তৃতীয়াংশ শহরের মাঝখানে আগুনে পোড়াও যখন অবরোধের দিন পূর্ণ হবে এবং চুলের তৃতীয়াংশ নাও এবং এটাতে তরোয়াল দিয়ে আঘাত কর শহরের চারপাশে। তারপর এক তৃতিয়াংশ বায়ুতে উড়িয়ে দাও, পরে আমি সৈন্য সজ্জিত করে লোকেদের পেছনে যাব।