Ezekiel 5:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারও কিছু নিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়ে পুড়িয়ে দেবে, তা থেকেই আগুন বের হয়ে সমস্ত ইসরাইল-কুলে লাগবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আরও কিছু চুল নিয়ে আগুনে ফেলে পুড়িয়ে দেবে। সেখান থেকে আগুন সমস্ত ইস্রায়েল কুলের মধ্যে ছড়িয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারও কিছু লইয়া অগ্নিমধ্যে ফেলিয়া দিয়া অগ্নিতে দগ্ধ করিবে, তাহা হইতেই অগ্নি নির্গত হইয়া সমস্ত ইস্রায়েল-কুলে লাগিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারও কিছু লইয়া অগ্নিমধ্যে ফেলিয়া দিয়া অগ্নিতে দগ্ধ করিবে, তাহা হইতেই অগ্নি নির্গত হইয়া সমস্ত ইস্রায়েল-কুলে লাগিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আরও কিছু চুল নিয়ে আগুনে ফেলে পুড়িয়ে দেবে। সেখান থেকে আগুন গোটা ইস্রায়েল জাতির মধ্যে ছড়িয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আরও কিছু চুল নিয়ে আগুনে ফেলে পুড়িয়ে দেবে। সেখান থেকে আগুন গোটা ইসরাইল জাতির মধ্যে ছড়িয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার থেকে আবার কয়েকটা চুল নিয়ে আগুনে ফেলে দেবে। সেগুলি পুড়ে যাবে। ঐ আগুন সারা ইসরায়েল জাতিকে গ্রাস করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি অবশ্যই আরও কিছু চুল নিয়ে আগুনে ছুঁড়ে ফেলে দেবে| এর অর্থ হবে যে একটা আগুন উৎপন্ন হয়ে তা ইস্রায়েলীয় পরিবারসমূহকে ধ্বংস করে দেবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আরো চুল নাও এবং আগুনের মধ্যে ফেলে দাও এবং এটা আগুনে পুড়িয়ে ফেল; সেখান থেকে আগুন বেরিয়ে সব ইস্রায়েল-কুলে যাবে।