Ezekiel 5:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা চারদিকের জাতিদের থেকে বেশি গণ্ডগোল করেছ, আমার বিধিপথে গমন কর নি, আমার অনুশাসনগুলো পালন কর নি এবং তোমাদের চারদিকের জাতিদের শাসন অনুসারেও চল নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমার চারপাশের জাতিদের চেয়ে তুমি আরও বেশি অবাধ্য হয়েছ। তুমি আমার নিয়ম মেনে চলোনি ও আমার আইনকানুন পালন করোনি। এমনকি, তোমার চারপাশের জাতিদের শাসন অনুসারে চলোনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা চারিদিকের জাতিগণ হইতে অধিক গণ্ডগোল করিয়াছ, আমার বিধিপথে গমন কর নাই, আমার শাসনকলাপ পালন কর নাই, এবং তোমাদের চারিদিকের জাতিগণের শাসনানুসারেও চল নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা চারিদিকের জাতিগণ হইতে অধিক গণ্ডগোল করিয়াছ, আমার বিধিপথে গমন কর নাই, আমার শাসনকলাপ পালন কর নাই, এবং তোমাদের চারিদিকের জাতিগণের শাসনানুসারেও চল নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই আমি প্রভু সদাপ্রভু বলছি, হে যিরূশালেম, তোমার চারপাশের দেশগুলোর চেয়ে তুমি আরও বেশী খারাপ হয়েছ। তুমি আমার নিয়ম মেনে চল নি এবং আমার আইন-কানুনও পালন কর নি। এমন কি, তোমার চারপাশের জাতিদের নিয়ম অনুসারেও চল নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই আমি আল্লাহ্ মালিক বলছি, হে জেরুজালেম, তোমার চারপাশের দেশগুলোর চেয়ে তুমি আরও বেশী খারাপ হয়েছ। তুমি আমার নিয়ম মেনে চল নি এবং আমার শরীয়তও পালন কর নি। এমন কি, তোমার চারপাশের জাতিদের নিয়ম অনুসারেও চল নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বিধি-বিধান ও অনুশাসন লঙ্ঘন করে অত্যন্ত অবাধ্যতার পরিচয় দিয়েছে এবং তার চারিদিকের অন্যান্য জাতির চেয়েও বেশি উচ্ছৃঙ্খলতা ও সমস্যার সৃষ্টি করেছে। তারা অন্যান্য জাতির কুপ্রথা ও আচার-অনুষ্ঠান ইত্যাদি অনুকরণ করে চলে ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু আমার সদাপ্রভু বললেন, “তোমরা আমাকে মান্য করনি| তোমাদের চার ধারে বসবাসকারী লোকদের চেয়েও তোমরা আমার আজ্ঞা অনেক বেশী অমান্য করেছ এবং তারা যেসব জিনিস মন্দ বলে বিবেচনা করে তাও করেছ!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই প্রভু সদাপ্রভু এই কথা বলেন, কারণ তোমার চারিদিকের জাতিদের থেকে বেশী গণ্ডগোল করেছো, আমার বিধিমতে চলনি অথবা আমার শাসন ব্যবস্থা অনুযায়ী চলনি এবং তোমার চারিদিকের জাতিদের শাসন অনুসারে চলনি।