Ezekiel 5:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা কখনও করি নি এবং যার মত আর কখনও করবো না, তা-ই তোমার ঘৃণার কাজগুলোর জন্য তোমার মধ্যে করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সব ঘৃণিত প্রতিমাগুলির জন্য আমি তোমার প্রতি যা করব তা আমি আগে কখনও করিনি এবং কখনও আবার করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা কখনও করি নাই, এবং যাহার ন্যায় আর কখনও করিব না, তাহাই তোমার ঘৃণার্হ কার্য্য সকলের নিমিত্ত তোমার মধ্যে করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা কখনও করি নাই, এবং যাহার ন্যায় আর কখনও করিব না, তাহাই তোমার ঘৃণার্হ কার্য সকলের নিমিত্ত তোমার মধ্যে করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সব জঘন্য প্রতিমাগুলোর জন্য আমি তোমার প্রতি যা করব তা আমি আগে কখনও করি নি এবং কখনও করব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সব জঘন্য মূর্তিগুলোর জন্য আমি তোমার প্রতি যা করব তা আমি আগে কখনও করি নি এবং কখনও করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যা ঘৃণা করি সেইসব কাজের জন্য জেরুশালেমকে এমন চরম দণ্ড দেব যা মানুষের কল্পনার বাইরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের প্রতি এমন কাণ্ড ঘটাব যা আগে ঘটাই নি আর পরেও ঘটাব না! কেন? কারণ তোমরা বহু ভয়ঙ্কর কাজ করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার প্রতি তাই করব যা কখনও করিনি এবং যার মত আর কখনও করব না, তোমার সব ঘৃণার কাজের কারণে।