Ezekiel 6:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা জানবে যে, আমিই মাবুদ; আমি তাদের প্রতি এই অমঙ্গল ঘটাবার কথা বৃথা বলি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তারা জানতে পারবে যে আমিই সদাপ্রভু; তাদের উপর এই বিপদ আনতে আমি অনর্থক বলিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু; আমি তাহাদের প্রতি এই অমঙ্গল ঘটাইবার কথা বৃথা কহি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু; আমি তাহাদের প্রতি এই অমঙ্গল ঘটাইবার কথা বৃথা কহি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু; তাদের উপর এই বিপদ আনবার কথা আমি অনর্থক বলি নি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা জানবে যে, আমিই মাবুদ; তাদের উপর এই বিপদ আনবার কথা আমি অনর্থক বলি নি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এতে তারা বুঝবে যে আমি স্বয়ং প্রভু পরমেশ্বর! আমার সাবধান বাণী অন্তঃসারশূন্য নিছক হুমকি মাত্র নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তারা জানবে যে আমিই প্রভু| তারা এও জানবে যে যদি আমি বলি কিছু করব তবে তা করেই থাকি| তারা জানবে তাদের প্রতি যেসব অমঙ্গল ঘটেছে তার সব আমিই ঘটিয়ে ছিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা জানবে যে আমি সদাপ্রভু। এটা একটা কারণ ছিল যা আমি বলেছি আমি তাদের কাছে এই মন্দ বিষয় আনব।