Ezekiel 6:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি করে করাঘাত কর ও ভূমিতে পদাঘাত কর এবং ইসরাইল-কুলের সমস্ত ঘৃণ্য দুষ্কর্মের জন্য হাহাকার কর, কেননা তারা তলোয়ারে, দুর্ভিক্ষে ও মহামারীতে মারা পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি করাঘাত ও মাটিতে পদাঘাত করো আর চেঁচিয়ে বলো “হায়!” কারণ ইস্রায়েল কুল তাদের মন্দ ও জঘন্য কাজের জন্য যুদ্ধে, দুর্ভিক্ষে ও মহামারিতে মারা পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি করে করাঘাত ও ভূমিতে পদাঘাত কর, এবং ইস্রায়েল-কুলের সমস্ত ঘৃণার্হ দুষ্ক্রিয়ার নিমিত্ত হাহাকার কর, কেননা তাহারা খড়্‌গে, দুর্ভিক্ষে ও মহামারীতে পতিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি করে করাঘাত ও ভূমিতে পদাঘাত কর, এবং ইস্রায়েল-কুলের সমস্ত ঘৃণার্হ দুষ্ক্রিয়ার নিমিত্ত হাহাকার কর, কেননা তাহারা খড়্‌গে, দুর্ভিক্ষে ও মহামারীতে পতিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর প্রভু সদাপ্রভু আমাকে বললেন, “তুমি হাতে হাত দিয়ে ও মাটিতে পা দিয়ে জোরে আঘাত কর এবং ইস্রায়েল জাতির সমস্ত মন্দ ও জঘন্য কাজের জন্য জোরে জোরে হাহাকার কর, কারণ তারা যুদ্ধে, দুর্ভিক্ষে ও মড়কে মারা পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আল্লাহ্‌ মালিক আমাকে বললেন, “তুমি হাতে হাত দিয়ে ও মাটিতে পা দিয়ে জোরে আঘাত কর এবং ইসরাইল জাতির সমস্ত খারাপ ও জঘন্য কাজের জন্য জোরে জোরে হাহাকার কর, কারণ তারা যুদ্ধে, দুর্ভিক্ষে ও মহামারীতে মারা পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে বললেন, তুমি গভীর মনস্তাপে ‘হায় হায়’ ধ্বনি তোল এবং বক্ষে করাঘাত কর, মাটিতে পা ঠোক। কারণ ইসরায়েলীরা তাদের দুষ্কর্ম ও জঘন্য অনাচারের জন্য মরতে চলেছে। যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী তাদের গ্রাস করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর প্রভু, আমার সদাপ্রভু আমায় বললেন, “হাততালি দাও ও পা দাপাও| ইস্রায়েলের লোকরা যেসব ভয়ানক কাজগুলি করেছে তার বিরুদ্ধে কথা বল| তাদের সাবধান করে বল যে রোগে, তরবারির দ্বারা এবং ক্ষুধায় তারা মারা যাবে| তাদের বল যে তারা যুদ্ধেও মারা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এই বলেন: তোমার হাতে তালি দাও এবং তুমি পায়ে পদদলিত কর! বল “আহা!” কারণ ইস্রায়েল কুলের সব মন্দ জঘন্য বিষয়! কারণ তারা তরোয়াল, দূর্ভিক্ষ এবং সংক্রামক মহামারীর দ্বারা পতন হবে।