Ezekiel 6:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন সমস্ত উঁচু পাহাড়ে, পর্বতের চূড়ায়, সবুজ গাছের তলে তাদের কোরবানগাহ্র চারদিকে মূর্তিগুলোর মধ্যে তাদের নিহত লোকেরা থাকবে এবং প্রত্যেক ঝোপাল এলা গাছের তলে, যে স্থানে তারা নিজ নিজ মূর্তিগুলোর উদ্দেশে খোশবুযুক্ত নৈবেদ্য উৎসর্গ করতো, সেই স্থানেও থাকবে তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তারা জানতে পারবে যে আমিই সদাপ্রভু, তাদের লোকেরা যখন বেদির চারপাশে প্রতিমাগুলির মধ্যে, সমস্ত বড়ো বড়ো পাহাড়ের উপরে, ডালপালা ছড়ানো প্রত্যেকটি গাছের নিচে এবং পাতাভরা এলা গাছের তলায়—যেখানে তারা তাদের প্রতিমাগুলি উদ্দেশ্যে ধূপ জ্বালাত সেইসব জায়গায় তারা মরে পড়ে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু, যখন সমুদয় উচ্চ গিরিতে, পর্ব্বতশৃঙ্গে, হরিৎপর্ণ বৃক্ষের তলে তাহাদের যজ্ঞবেদির চারিদিকে পুত্তলিগণের মধ্যে তাহাদের নিহত লোকেরা থাকিবে, এবং প্রত্যেক ঝোপাল এলা বৃক্ষের তলে, যে স্থানে তাহারা আপন আপন পুত্তলিগণের উদ্দেশে সৌরভার্থক নৈবেদ্য উৎসর্গ করিত, সেই স্থানেও থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু, যখন সমুদয় উচ্চ গিরিতে, পর্বতশৃঙ্গে, হরিৎপর্ণ বৃক্ষের তলে তাহাদের যজ্ঞবেদির চারিদিকে পুত্তলিগণের মধ্যে তাহাদের নিহত লোকেরা থাকিবে, এবং প্রত্যেক ঝোপাল এলা বৃক্ষের তলে, যে স্থানে তাহারা আপন আপন পুত্তলিগণের উদ্দেশে সৌরভার্থক নৈবেদ্য উৎসর্গ করিত, সেই স্থানেও থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা তাদের বেদীর চারপাশের প্রতিমাগুলোর মধ্যে, সমস্ত বড় বড় পাহাড়ের উপরে, ডালপালা ছড়ানো প্রত্যেকটা গাছের নীচে এবং পাতা-ভরা প্রত্যেকটা এলোন গাছের তলায়, অর্থাৎ যে সব জায়গায় তাদের প্রতিমাগুলোর উদ্দেশে তারা সুগন্ধি ধূপ উৎসর্গ করত সেই সব জায়গায় মরে পড়ে থাকবে। তখন বেঁচে থাকা লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা তাদের বেদীর চারপাশের মূর্তিগুলোর মধ্যে, সমস্ত বড় বড় পাহাড়ের উপরে, ডালপালা ছড়ানো প্রত্যেকটা গাছের নীচে এবং পাতা-ভরা প্রত্যেকটা এলোন গাছের তলায়, অর্থাৎ যে সব জায়গায় তাদের মূর্তিগুলোর উদ্দেশে তারা খোশবু ধূপ উৎসর্গ করত সেই সব জায়গায় মরে পড়ে থাকবে। তখন বেঁচে থাকা লোকেরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পূজার বেদী ও অলীক মূর্তির চারিদিকে ছড়িয়ে থাকবে তাদের শব। পাহাড় ও পর্বত-শিখরের সমস্ত দেবস্থানে, হরিৎ বৃক্ষতলে, প্রকাণ্ড ওক গাছের নীচে—যেখানে যেখানে তারা ধূপধূনো জ্বালায় সেই সমস্ত স্থানে ছড়িয়ে থাকবে তাদের মৃতদেহ। তখন সকলে বুঝবে যে, আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর কেবল তখনই তোমরা জানবে যে আমিই প্রভু| তোমরা এটা তখনই জানবে যখন দেখবে তোমাদের দেহগুলি নোংরা প্রতিমাগুলির সামনে ও তার বেদীর চারধারে পড়ে আছে| তোমাদের প্রতিটি পূজা স্থানের কাছেই এবং প্রত্যেক পর্বত পাহাড়ের নীচে সবুজ বৃক্ষের তলায় ও সপত্র ওক বৃক্ষের তলায় ঐ দেহগুলি পাওয়া যাবে| ঐ সমস্ত জায়গায় তোমরা তোমাদের সুগন্ধি নৈবেদ্য উৎসর্গ করেছিলে| ঐসব তোমাদের নোংরা মূর্ত্তিগুলোর জন্য সুগন্ধস্বরূপ ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তোমার জানতে পারবে যে আমি সদাপ্রভু, যখন তাদের মৃতদেহ তোমাদের মধ্যে, তাদের মূর্তিগুলি তাদের যজ্ঞবেদির চারিদিকে প্রত্যেক উঁচু পর্বতের ওপরে, সব পর্বতের শিখরের ওপরে এবং সব সমৃদ্ধ গাছ এবং মোটা ওক গাছের তলায় সেই জায়গায় যেখানে তারা তাদের সব মূর্তিদের কাছে সুগন্ধি উত্সর্গ করত!