Ezekiel 6:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের কোরবানগাহ্ সব ধ্বংস ও সূর্য মূর্তিগুলো ভেঙ্গে ফেলা হবে; এবং আমি তোমাদের নিহত লোকদের তোমাদের মূর্তিগুলোর সম্মুখে নিক্ষেপ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের বেদি সব ধ্বংস করা হবে এবং তোমাদের ধূপবেদিগুলি ভেঙে ফেলা হবে; আর তোমাদের প্রতিমাগুলির সামনে তোমাদের লোকদের আমি মেরে ফেলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের যজ্ঞবেদি সকল ধ্বংস, ও সূর্য্যপ্রতিমা সকল ভগ্ন হইবে; এবং আমি তোমাদের নিহত লোকদিগকে তোমাদের পুত্তলিগণের সম্মুখে নিক্ষেপ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের যজ্ঞবেদি সকল ধ্বংস, ও সূর্যপ্রতিমা সকল ভগ্ন হইবে; এবং আমি তোমাদের নিহত লোকদিগকে তোমাদের পুত্তলিগণের সম্মুখে নিক্ষেপ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের বেদী সব ধ্বংস করা হবে এবং তোমাদের ধূপবেদীগুলো ভেংগে ফেলা হবে। তোমাদের প্রতিমাগুলোর সামনে তোমাদের লোকদের আমি মেরে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের বেদী সব ধ্বংস করা হবে এবং তোমাদের ধূপবেদীগুলো ভেংগে ফেলা হবে। তোমাদের মূর্তিগুলোর সামনে তোমাদের লোকদের আমি মেরে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত পূজার বেদী ভেঙ্গে ধূলিসাৎ করে দেব, চুরমার করে দেব ধূপ-বেদী। আর সেই সমস্ত অলীক মূর্তির সামনে তাদেরই ভক্তদের হত্যা করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার বেদীগুলি ভেঙ্গে টুকরো টুকরো করে দেব| তোমার ধুপধূনোর বেদী গুঁড়িয়ে দেওয়া হবে| আর তোমার নোংরা মূর্ত্তিগুলোর সামনে আমি তোমার মৃতদেহ ছুঁড়ে ফেলব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তোমাদের যজ্ঞবেদি ধ্বংস হবে এবং তোমাদের স্তম্ভগুলি ধ্বংস হবে এবং আমি তোমাদের মৃতদেরকে তাদের মূর্তিদের সামনে ফেলে দেব