Ezekiel 6:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বনি-ইসরাইলদের লাশ তাদের মূর্তিগুলোর সম্মুখে রাখবো এবং তোমাদের কোরবানগাহ্গুলোর চারদিকে তোমাদের অস্থি ছড়িয়ে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ইস্রায়েলীদের মৃতদেহগুলি তাদের প্রতিমাদের সামনে রাখব এবং তোমাদের বেদির চারপাশে তোমাদের হাড়গুলি ছড়িয়ে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ইস্রায়েল-সন্তানদের শব তাহাদের পুত্তলিগণের সম্মুখে রাখিব, এবং তোমাদের যজ্ঞবেদি সকলের চারিদিকে তোমাদের অস্থি ছড়াইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ইস্রায়েল-সন্তানদের শব তাহাদের পুত্তলিগণের সম্মুখে রাখিব, এবং তোমাদের যজ্ঞবেদি সকলের চারিদিকে তোমাদের অস্থি ছড়াইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ইস্রায়েলীয়দের মৃতদেহগুলো তাদের প্রতিমাগুলোর সামনে রাখব এবং তোমাদের বেদীর চারপাশে তোমাদের হাড়গুলো ছড়িয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বনি-ইসরাইলদের লাশগুলো তাদের মূর্তিগুলোর সামনে রাখব এবং তোমাদের বেদীর চারপাশে তোমাদের হাড়গুলো ছড়িয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মৃতদেহ আমি চারিদিকে ছড়িয়ে দেব এবং যজ্ঞবেদীর চারিদিকে ছড়িয়ে দেব তাদের হাড়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকদের মৃতদেহগুলিও আমি নোংরা মূর্ত্তিগুলোর সামনে ছুঁড়ে দেব| আমি তোমার হাড়গুলি বেদীর চারধারে ছড়িয়ে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ইস্রায়েলের লোকদের মৃতদেহ তাদের মূর্তিদের সামনে রাখব এবং তোমাদের হাড় তোমাদের যজ্ঞবেদির চারিদিকে ছড়াব।