Ezekiel 6:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের মধ্যে লোকেরা নিহত হয়ে পড়ে থাকবে; তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের মধ্যে তোমাদের লোকেরা মরে পড়ে থাকবে, আর তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের মধ্যে নিহত লোকেরা পতিত হইবে; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের মধ্যে নিহত লোকেরা পতিত হইবে; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তোমাদের মধ্যেই তোমাদের লোকেরা মরে পড়ে থাকবে। এই সব হলে পর তোমরা জানতে পারবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তোমাদের মধ্যেই তোমাদের লোকেরা মরে পড়ে থাকবে। এই সব হলে পর তোমরা জানতে পারবে যে, আমিই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেখানেই তোমরা থাক না কেন, তোমাদের হত্যা করা হবে এবং তার পরেও যারা বেঁচে যাবে, অবশিষ্ট থাকবে, তারাই বুঝবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার লোকদের হত্যা করা হবে এবং তখন তুমি জানবে যে আমিই প্রভু!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের মধ্যে মৃতেরা পড়ে যাবে এবং তোমার জানবে যে আমিই সদাপ্রভু।