Ezekiel 6:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও আমি একটি অবশিষ্টাংশ রাখবো, বস্তুত দেশ বিদেশে তোমাদের ছিন্নভিন্ন হবার সময়ে তোমাদের কোন কোন লোক জাতিদের মধ্যে তলোয়ার থেকে রক্ষা পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কিন্তু আমি কিছু লোককে বাঁচিয়ে রাখব, তোমাদের কিছু যখন বিভিন্ন দেশে ও জাতির মধ্যে ছড়িয়ে পড়বে তখন সেই লোকেরা তরোয়াল থেকে মৃত্যুর হাত এড়াতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি আমি এক অবশিষ্টাংশ রাখিব, বস্তুতঃ দেশ বিদেশে তোমাদের ছিন্নভিন্ন হইবার সময়ে তোমাদের কোন কোন লোক জাতিগণের মধ্যে খড়্‌গ হইতে উত্তীর্ণ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি আমি এক অবশিষ্টাংশ রাখিব, বস্তুতঃ দেশ বিদেশে তোমাদের ছিন্নভিন্ন হইবার সময়ে তোমাদের কোন কোন লোক জাতিগণের মধ্যে খড়্‌গ হইতে উত্তীর্ণ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘তবে আমি কিছু লোককে বাঁচিয়ে রাখব; তোমরা যখন নানা দেশ ও জাতির মধ্যে ছড়িয়ে পড়বে তখন সেই লোকেরা মৃত্যুর হাত এড়াতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘তবে আমি কিছু লোককে বাঁচিয়ে রাখব; তোমরা যখন নানা দেশ ও জাতির মধ্যে ছড়িয়ে পড়বে তখন সেই লোকেরা মৃত্যুর হাত এড়াতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই হত্যাকাণ্ডের হাত থেকে আমি কিছু লোককে রক্ষা করব এবং তাদের নানা জাতির মধ্যে ছড়িয়ে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “কিন্তু আমি তোমার কিছু লোককে পালাতে দেব| তারা অল্প কালের জন্য অন্য দেশে বাস করবে| আমি তাদের ছড়িয়ে দেব এবং অন্য দেশে বাস করতে বাধ্য করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি তোমাকে অবশিষ্টের মধ্যে সংরক্ষিত রাখব এবং কিছু লোক থাকবে যারা জাতির মধ্যে থেকে তরোয়ালের থেকে সরে আসতে পারবে, তখন তোমার দেশের মধ্যে ছড়িয়ে পড়বে