Ezekiel 7:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ দেখ, সেদিন; দেখ, তা আসছে; তোমার পালা উপস্থিত, দণ্ড পুষ্পিত, অহংকার বিকশিত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘দেখো, দিন এসেছে! তা এসে পড়েছে! সর্বনাশ ফেটে বেরিয়েছে, লাঠিতে কুঁড়ি ধরেছে, অহংকারের ফুল ফুটেছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ দেখ, সেই দিন; দেখ, তাহা আসিতেছে; তোমার পালা উপস্থিত, দণ্ড পুষ্পিত, দর্প বিকশিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ দেখ, সেই দিন; দেখ, তাহা আসিতেছে; তোমার পালা উপস্থিত, দণ্ড পুষিপত, দর্প বিকশিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেখ, দিন এসেছে! তা এসে পড়েছে! সর্বনাশ ফেটে বেরিয়েছে, লাঠিতে কুঁড়ি ধরেছে, অহংকারের ফুল ফুটেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেখ, দিন এসেছে! তা এসে পড়েছে! সর্বনাশ ফেটে বেরিয়েছে, লাঠিতে কুঁড়ি ধরেছে, অহংকারের ফুল ফুটেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই ভয়াবহ দুর্দিন নেমে এসেছে ইসরায়েলের উপর, শুরু হয়ে গেছে দুর্বিপাক। রন্ধ্রে রন্ধ্রে অন্যায়-অবিচার, ঔদ্ধত্য উঠেছে চরম শিখরে, স্পর্ধা সীমা ছাড়িয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শাস্তির ঐ সময়, যেমন করে উদ্ভিদের অঙ্কুরোদ্গম, মুকুলাযন ও কুসুম প্রস্ফুটিত হয়, সেই রকম ভাবে এসেছে| ঈশ্বর সঙ্কেত দিয়েছেন, শত্রু তৈরী, গর্বিত রাজা নবূখদনিৎসর প্রস্তুত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখো! সেই দিন আসছে। ধ্বংস এসে পড়েছে। লাঠি অহঙ্কারের ফুলে মুকুলিত হয়েছে।