Ezekiel 7:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দৌরাত্ম্য বেড়ে নাফরমানীর দণ্ড হয়ে উঠছে; তাদের কেউই থাকবে না, তাদের লোকারণ্য বা তাদের ধন থাকবে না; তাদের মধ্যে শ্রেষ্ঠতাও থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিংস্রতা উঠে এসেছে অন্যায়কারীদের লাঠি দ্বারা শাস্তি দেওয়া হবে; কোনও মানুষ বাদ যাবে না, কোনও জনসাধারণও না, তাদের কোনও ধনসম্পদ, মূল্যবান কিছুই না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দৌরাত্ম্য বাড়িয়া দুষ্টতার দণ্ড হইয়া উঠিতেছে; তাহাদের কেহই থাকিবে না, তাহাদের লোকারণ্য বা তাহাদের ধন থাকিবে না; তাহাদের মধ্যে শ্রেষ্ঠতাও থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দৌরাত্ম্য বাড়িয়া দুষ্টতার দণ্ড হইয়া উঠিতেছে; তাহাদের কেহই থাকিবে না, তাহাদের লোকারণ্য বা তাহাদের ধন থাকিবে না; তাহাদের মধ্যে শ্রেষ্ঠতাও থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অত্যাচারের লাঠি দিয়েই অন্যায়কারীদের শাস্তি দেওয়া হবে। তাদের সংখ্যা অনেক হলেও কেউ থাকবে না, তাদের ধন-সম্পদ বা গৌরব কিছুই থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জুলুমের লাঠি দিয়েই অন্যায়কারীদের শাস্তি দেওয়া হবে। তাদের সংখ্যা অনেক হলেও কেউ থাকবে না, তাদের ধন-সম্পদ বা গৌরব কিছুই থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চূড়ান্ত দুর্নীতিতে ছেয়ে গেছে চারদিক, দুর্নীতি বাড়িয়ে তুলছে দৌরাত্ম্য। সর্বস্বান্ত হবে তারা—তাদের ধন-মান যশ নিঃশেষে ধূলায় মিলাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই লোক ঐসব মন্দ লোকদের শাস্তি দেবার জন্য তৈরী| ইস্রায়েলে অনেক লোকই রয়েছে কিন্তু সে তাদের একজনও নয়| সে ঐ জনতার ভীড়ের কেউ নয়| সে ঐ লোকদের কোন গুরুত্বপূর্ণ নেতাও নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিংস্রতা দুষ্টতার দন্ডের মধ্যে বেড়ে উঠেছে; তাদের কেউ না এবং তাদের জনসাধারণ কেউ না, তাদের সম্পত্তির কেউ না এবং তাদের গুরুত্ব শেষ হবে!