Ezekiel 7:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কাল আসছে, দিন সন্নিকট হল; ক্রেতা আনন্দ না করুক, বিক্রেতা শোক না করুক; কেননা, সেখানকার সমস্ত লোকারণ্যের উপরে গজব উপস্থিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সময় হয়েছে! সেদিন এসে গেছে! ক্রেতা আনন্দ না করুক বা বিক্রেতা শোক না করুক, কারণ আমার ক্রোধ সমস্ত জনসাধারণের উপরে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কাল আসিতেছে দিন সন্নিকট হইল; ক্রেতা আনন্দ না করুক, বিক্রেতা শোক না করুক; কেননা তথাকার সমস্ত লোকারণ্যের প্রতি ক্রোধ উপস্থিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কাল আসিতেছে, দিন সন্নিকট হইল; ক্রেতা আনন্দ না করুক, বিক্রেতা শোক না করুক; কেননা তথাকার সমস্ত লোকারণ্যের প্রতি ক্রোধ উপস্থিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সময় হয়েছে, দিন এসে গেছে। যারা জমি কেনে তারা আনন্দ না করুক আর যারা তা বিক্রি করে তারাও দুঃখ না করুক, কারণ তাদের সকলের উপরে ক্রোধ উপস্থিত হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সময় হয়েছে, দিন এসে গেছে। যারা জমি কেনে তারা আনন্দ না করুক আর যারা তা বিক্রি করে তারাও দুঃখ না করুক, কারণ তাদের সকলের উপরে গজব উপস্থিত হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিনের আর দেরী নেই যেদিন তাদের জীবন অর্থহীন হয়ে যাবে, দৈনন্দিন জীবনের কেনাবেচায় আনন্দ-বেদনার কোন স্থান থাকবে না, সকলেরই উপরে নেমে আসবে আমার মহাক্রোধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শাস্তির সেই সময় এসেছে| সেই দিন এখানে লোকে যারা জিনিস কেনাকাটা করে তারা আনন্দিত হবে না, আর যারা জিনিস বেচে তারাও বেচতে খারাপ বোধ করবে না| কারণ সেই ভয়ানক শাস্তি সবার প্রতিই ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দিন আসছে; দিন কাছে চলে এসেছে। ক্রেতা আনন্দ না করুক, বিক্রেতা দুঃখিত না হোক, কারণ আমার রাগ সমস্ত জনতার ওপরে।