Ezekiel 7:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত উভয়ে জীবিত অবস্থায় থাকলেও বিক্রেতা বিক্রি হয়ে যাওয়া অধিকারের কাছে ফিরে যাবে না, কেননা এই দর্শন সেখানকার সমস্ত লোকারণ্য বিষয়ক; কেউ ফিরে যাবে না; তাদের জীবনের অপরাধে কেউ তাদের জীবাত্মা সবল করতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিক্রেতা ফেরত পাবে না যে জমি বিক্রি হয়েছে, যতক্ষণ বিক্রেতা ও ক্রেতা উভয়েই বেঁচে থাকে। কারণ সমস্ত লোকের জন্য এই দর্শনে পরিবর্তন হবে না। তাদের পাপের জন্য একজনও তার জীবন রক্ষা করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ উভয়ে জীবিত অবস্থায় থাকিলেও বিক্রেতা বিক্রীত [অধিকারের] নিকটে ফিরিয়া যাইবে না, কেননা এই দর্শন তথাকার সমস্ত লোকারণ্য বিষয়ক; কেহ ফিরিয়া যাইবে না; আপন জীবনের অপরাধে কেহ আপন জীবাত্মা সবল করিতে পারিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ উভয়ে জীবিত অবস্থায় থাকিলেও বিক্রেতা বিক্রীত [অধিকারের] নিকটে ফিরিয়া যাইবে না, কেননা এই দর্শন তথাকার সমস্ত লোকারণ্য বিষয়ক; কেহ ফিরিয়া যাইবে না; আপন জীবনের অপরাধে কেহ আপন জীবাত্মা সবল করিতে পারিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে কিনেছে আর যে বিক্রি করেছে তারা দু’জনে বেঁচে থাকলেও যে বিক্রি করেছে সে সেই জমি আর ফিরে পাবে না, কারণ এই দর্শন সমস্ত লোকের জন্য, আর তা হবেই হবে। দুষ্ট লোকদের মধ্যে একজনও তার জীবন রক্ষা করতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কিনেছে আর যে বিক্রি করেছে তারা দু’জনে বেঁচে থাকলেও যে বিক্রি করেছে সে সেই জমি আর ফিরে পাবে না, কারণ এই দর্শন সমস্ত লোকের জন্য, আর তা হবেই হবে। দুষ্ট লোকদের মধ্যে একজনও তার জীবন রক্ষা করতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন ব্যবসায়ী তার ব্যবসায়ের ক্ষতি লাভ দিয়ে পূরণ করে নেবার সময় পর্যন্ত পাবে না, তাকে মরতে হবে। আমার মহাক্রোধ সকলকে গ্রাস করবে। কোন দুষ্টলোক নিষ্কৃতি পাবে না আমার হাত থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে যারা তাদের সম্পত্তি বিক্রি করেছিল তারা আর তার কাছে ফিরে যাবে না| এমনকি যদি কেউ জীবিত ও পালিয়ে যায় তাও সে নিজের সম্পত্তির কাছে ফিরে যাবে না| কারণ এই দর্শন সমস্ত জনতার জন্য| তাই যদি কোন ব্যক্তি জীবিত পালায়় তাতে অন্যেরা ভাল বোধ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বিক্রেতা কখনো তাকে ফেরত দেবে যা সে বিক্রি করেছে যতদিন তারা থাকবে, কারণ এই দর্শন সমগ্র জনতার জন্য; তারা ফিরে যাবে না; কারণ কোনো মানুষ তার পাপে নিজেকে শক্তিশালী করতে পারবে না।