Ezekiel 7:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তূরী বাজিয়ে সবকিছু প্রস্তুত করেছে, কিন্তু কেউ যুদ্ধে গমন করে না, কেননা আমার ক্রোধ সেখানকার সমস্ত লোকারণ্যের প্রতি উপস্থিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদিও তারা তূরী বাজিয়ে সবকিছু প্রস্তুত করেছে, কিন্তু কেউ যুদ্ধে যাবে না, কারণ সমস্ত জনসাধারণের উপরে আমার ক্রোধ আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তূরী বাজাইয়া সকল প্রস্তুত করিয়াছে, কিন্তু কেহ যুদ্ধে গমন করে না, কেননা আমার ক্রোধ তথাকার সমস্ত লোকারণ্যের প্রতি উপস্থিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তূরী বাজাইয়া সকল প্রস্তুত করিয়াছে, কিন্তু কেহ যুদ্ধে গমন করে না, কেননা আমার ক্রোধ তথাকার সমস্ত লোকারণ্যের প্রতি উপস্থিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা তূরী বাজিয়ে সব কিছু প্রস্তুত রেখেছে, কিন্তু কেউ যুদ্ধে যাচ্ছে না, কারণ দেশের সমস্ত লোকের উপরেই আমার ক্রোধ রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা শিংগা বাজিয়ে সব কিছু প্রস্তুত রেখেছে, কিন্তু কেউ যুদ্ধে যাচ্ছে না, কারণ দেশের সমস্ত লোকের উপরেই আমার রাগ রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ শোন তূরীধ্বনি, সকলেই তৈরী হচ্ছে। কিন্তু কাউকে আর যুদ্ধে যেতে হবে না, তার আগেই আমার ক্রোধের আগুন সকলকে গ্রাস করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারা লোকদের সাবধান করতে শিঙা বাজাবে| লোকরা যুদ্ধের জন্য প্রস্তুত হবে| কিন্তু তারা যুদ্ধ করতে যাবে না| কারণ আমি সমস্ত জনতাকে দেখাব আমি কত রুদ্ধ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তূরী বাজিয়ে সব কিছুকে প্রস্তুত করেছে, কিন্তু কেউ যুদ্ধে যায় না, কারণ আমার রাগ সমগ্র জনতার ওপরে!