Ezekiel 7:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাইরে তলোয়ার এবং ভিতরে মহামারী ও দুর্ভিক্ষ। যে ব্যক্তি ক্ষেতে থাকবে, সে তলোয়ারের আঘাতে মরবে; যে নগরে থাকবে, দুর্ভিক্ষ ও মহামারী তাকে গ্রাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাইরে তরোয়াল; ভিতরে দুর্ভিক্ষ ও মহামারি, যারা দেশের ভিতরে থাকবে তারা তরোয়াল দ্বারা মারা পড়বে, যারা নগরের ভিতরে থাকবে তাদের দুর্ভিক্ষ ও মহামারি গ্রাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিরে খড়্‌গ এবং ভিতরে মহামারী ও দুর্ভিক্ষ। যে ব্যক্তি ক্ষেত্রে থাকিবে, সে খড়্‌গে মরিবে; যে নগরে থাকিবে, দুর্ভিক্ষ ও মহামারী তাহাকে গ্রাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিরে খড়্‌গ এবং ভিতরে মহামারী ও দুর্ভিক্ষ। যে ব্যক্তি ক্ষেত্রে থাকিবে, সে খড়্‌গে মরিবে; যে নগরে থাকিবে, দুর্ভিক্ষ ও মহামারী তাহাকে গ্রাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“শহরের বাইরে রয়েছে যুদ্ধ আর ভিতরে রয়েছে মড়ক আর দুর্ভিক্ষ; যারা বাইরে থাকবে তারা যুদ্ধে মারা যাবে, আর যারা শহরে থাকবে দুর্ভিক্ষ ও মড়ক তাদের গ্রাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“শহরের বাইরে রয়েছে যুদ্ধ আর ভিতরে রয়েছে মহামারী আর দুর্ভিক্ষ; যারা বাইরে থাকবে তারা যুদ্ধে মারা যাবে, আর যারা শহরে থাকবে দুর্ভিক্ষ ও মহামারী তাদের গ্রাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরের বাইরে চলেছে হানাহানি, ভিতরে মহামারী আর ক্ষুধার হাহাকার। নগরের বাইরে আছে যারা, তাদের মরণ হবে হানহানিতে আর নগরের ভিতরে যারা থাকবে তারা হবে ক্ষুধা আর মহামারীর বলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রু তার তরবারি নিয়ে শহরের বাইরে রয়েছে| রোগ ও ক্ষুধা শহরের মধ্যে| যদি কোন লোক থেকে যায় তবে এক শত্রুসেনা তাকে হত্যা করবে| যদি সে শহরে থাকে তবে ক্ষুধা ও রোগ তাকে ধ্বংস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাইরে তরোয়াল ও ভিতরে মহামারী ও দূর্ভিক্ষ। যে লোক ক্ষেতে থাকবে, সে তরোয়ালের দ্বারা মারা যাবে এবং যে শহরে থাকবে, দূর্ভিক্ষ ও মহামারী তাকে গ্রাস করবে।