Ezekiel 7:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাদের মধ্যে যারা বেঁচে থাকবে, তারা রক্ষা পাবে, তারা পর্বতমালার উপরে থেকে উপত্যকাস্থ ঘুঘুর মত হবে, সকলে নিজ নিজ অপরাধের কারণে মাতম করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা পালাতে পারবে তারা পাহাড়ে পালাবে। উপত্যকার ঘুঘুর মতো, তারা বিলাপ করবে, প্রত্যেকে নিজেদের পাপের জন্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহাদের মধ্যে যাহারা উত্তীর্ণ হয়, তাহারা রক্ষা পাইবে, তাহারা পর্ব্বতগণের উপরে থাকিয়া উপত্যকাস্থ ঘুঘুর ন্যায় হইবে, সকলে আপন আপন অপরাধের নিমিত্ত বিলাপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহাদের মধ্যে যাহারা উত্তীর্ণ হয়, তাহারা রক্ষা পাইবে, তাহারা পর্বতগণের উপরে থাকিয়া উপত্যকাস্থ ঘুঘুর ন্যায় হইবে, সকলে আপন আপন অপরাধের নিমিত্ত বিলাপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা বেঁচে থাকবে ও পালিয়ে যাবে তারা সবাই পাহাড়ে পাহাড়ে থাকবে এবং প্রত্যেকে তার পাপের জন্য উপত্যকার ঘুঘুর মত বিলাপ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা বেঁচে থাকবে ও পালিয়ে যাবে তারা সবাই পাহাড়ে পাহাড়ে থাকবে এবং প্রত্যেকে তার গুনাহের জন্য উপত্যকার ঘুঘুর মত বিলাপ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরই মধ্যে থেকে কিছু লোক ভয়াতুর কপোতের মত পাহাড়ের কোলে গিয়ে আশ্রয় নেবে। এরা সবাই নিজেদের কৃতকর্মের জন্য বিলাপ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু কিছু লোক পালাবে| ঐ অবশিষ্টরা পাহাড়ে দৌড়ে যাবে| কিন্তু তারা সুখী হবে না তাদের পাপের জন্য দুঃখ বোধ করবে| তারা ঘুঘুর মত গোঙাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তাদের মধ্যে যারা বেঁচে থাকে, তারা রক্ষা পাবে এবং তারা পর্বতে যাবে, উপত্যকার ঘুঘুর মতো, প্রত্যেক লোক তার অপরাধের কারণে তারা সবাই বিলাপ করবে।