Ezekiel 7:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা কোমরে চট বাঁধবে, মহাত্রাসে আচ্ছন্ন হবে, সকলের মুখে চুন পড়বে, তাদের সকলের মাথায় টাক পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা চট পরবে ও ভীষণ ভয়ে কাঁপবে। লজ্জায় তাদের প্রত্যেকের মুখ ঢাকা পড়বে ও তাদের প্রত্যেকের মাথা কামানো হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা কটিদেশে চট বাঁধিবে, মহাত্রাসে আচ্ছন্ন হইবে, সকলের মুখে কালি পড়িবে, তাহাদের সকলের মস্তকে টাক পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কটিদেশে চট বাঁধিবে, মহাত্রাসে আচ্ছন্ন হইবে, সকলের মুখে কালি পড়িবে, তাহাদের সকলের মস্তকে টাক পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ছালার চট পরবে ও ভীষণ ভয়ে কাঁপবে। তারা লজ্জায় পূর্ণ হবে এবং তাদের মাথার চুল কামানো হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ছালার চট পরবে ও ভীষণ ভয়ে কাঁপবে। তারা লজ্জায় পূর্ণ হবে এবং তাদের মাথার চুল কামানো হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনুশোচনায় তারা চট পড়বে। ভয়ে-আতঙ্কে তারা কাঁপবে। অপমানে হবে জর্জরিত, মুণ্ডিত হবে তাদের মস্তক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা শোকবস্ত্র পরবে এবং ভয়ে আচ্ছন্ন হবে| তুমি তাদের মুখে লজ্জা দেখতে পাবে| তারা তাদের শোক ব্যক্ত করতে মাথা কামাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তারা চট পরবে এবং আতঙ্ক তাদের ঢেকে ফেলবে এবং প্রত্যেকের মুখ লজ্জিত হবে এবং তাদের সবার মাথায় টাক পড়বে।