Ezekiel 7:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা নিজ নিজ রূপা চকে ফেলে দেবে, তাদের সোনা নাপাক বস্তু হবে; মাবুদের ক্রোধের দিনে তাদের সোনা বা রূপা তাদেরকে রক্ষা করতে পারবে না; তা তাদের প্রাণ তৃপ্ত, কিংবা তাদের উদর পূর্ণ করবে না কেননা তা-ই তাদের উচোট খাইয়ে গুনাহের মধ্যে ফেলে দিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তারা রাস্তায় তাদের রুপো ফেলে দেবে এবং তাদের সোনা অশুচি জিনিস হবে। সদাপ্রভুর ক্রোধের দিন তাদের রুপো ও সোনা তাদের রক্ষা করতে পারবে না। তা দিয়ে তাদের খিদে মিটবে না বা পেট ভরবে না, কারণ সেগুলিই তাদের পাপের মধ্যে ফেলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আপন আপন রৌপ্য চকে ফেলিয়া দিবে, তাহাদের সুবর্ণ অশুচি বস্তু হইবে; সদাপ্রভুর ক্রোধের দিনে তাহাদের স্বর্ণ কি রৌপ্য তাহাদিগকে রক্ষা করিতে পারিবে না; তাহা তাহাদের প্রাণ তৃপ্ত, কিম্বা তাহাদের উদর পূর্ণ করিবে না কেননা তাহাই তাহাদের অপরাধজনক বিঘ্ন হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আপন আপন রৌপ্য চকে ফেলিয়া দিবে, তাহাদের সুবর্ণ অশুচি বস্তু হইবে; সদাপ্রভুর ক্রোধের দিনে তাহাদের স্বর্ণ কি রৌপ্য তাহাদিগকে রক্ষা করিতে পারিবে না; তাহা তাহাদের প্রাণ তৃপ্ত, কিম্বা তাহাদের উদর পূর্ণ করিবে না, কেননা তাহাই তাহাদের অপরাধজনক বিঘ্ন হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের রূপা তারা রাস্তায় রাস্তায় ফেলে দেবে এবং তাদের সোনা হবে একটা অশুচি জিনিস। সদাপ্রভুর ক্রোধের দিনে তাদের সোনা-রূপা তাদের রক্ষা করতে পারবে না। তা দিয়ে তাদের খিদে মিটবে না বা পেট ভরবে না। আসলে সেগুলোই তাদের পাপের মধ্যে ফেলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের রূপা তারা রাস্তায় রাস্তায় ফেলে দেবে এবং তাদের সোনা হবে একটা নাপাক জিনিস। মাবুদের রাগের দিনে তাদের সোনা-রূপা তাদের রক্ষা করতে পারবে না। তা দিয়ে তাদের খিদে মিটবে না বা পেট ভরবে না। আসলে সেগুলোই তাদের গুনাহের মধ্যে ফেলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সোনা-রূপো জঞ্জালের মত রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে, কারণ সর্বাধিপতি প্রভুর মহাক্রোধ থেকে এইসব বস্তু তাদের রক্ষা করতে পারবে না। নিজেদের অভিলাষ বা উদর পূর্তির জন্য এগুলি তাদের কোন কাজে লাগবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাদের রূপো রাস্তায় ছুঁড়ে ফেলবে| তাদের সোনাগুলিকে নোংরা বস্তার মত জ্ঞান করবে| কারণ প্রভু রোধন্বত হলে ঐসব জিনিস তাদের রক্ষা করতে পারবে না| ঐসব জিনিস আর কিছুই না কেবল লোককে পাপে ফেলার ফাঁদ| ঐসব জিনিস লোকদের প্রাণ তৃপ্ত করবে না অথবা তাদের পেটও ভরাতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদের রূপা রাস্তায় ফেলে দেবে এবং তাদের সোনা নোংরা জিনিসের মতো হবে। সদাপ্রভুর ক্রোধের দিনের তাদের সোনা কি রূপা তাদেরকে রক্ষা করতে সক্ষম হবে না এবং তাদের পেট পূর্ণ হবে না, কারণ তাদের অপরাধে অবরুদ্ধ হয়েছে।