Ezekiel 7:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, সার্বভৌম মাবুদ ইসরাইল দেশের বিষয়ে এই কথা বলেন, শেষ পরিণাম; দেশের চার দিক থেকে শেষ পরিণাম আসছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, ইস্রায়েল দেশের প্রতি সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘শেষ সময়! দেশের চার কোনায় শেষ সময় উপস্থিত হয়েছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, প্রভু সদাপ্রভু ইস্রায়েল-দেশের বিষয়ে এই কথা কহেন, পরিণাম; দেশের চারি কোণে পরিণাম আসিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, প্রভু সদাপ্রভু ইস্রায়েল-দেশের বিষয়ে এই কথা কহেন, পরিণাম; দেশের চারি কোণে পরিণাম আসিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, ইস্রায়েল দেশের কাছে আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি, ‘দেখ, শেষ সময়! দেশের চারদিকে শেষ সময় উপস্থিত হয়েছে!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, ইসরাইল দেশের কাছে আমি আল্লাহ্‌ মালিক এই কথা বলছি, ‘দেখ, শেষ সময়! দেশের চারদিকে শেষ সময় উপস্থিত হয়েছে!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব শোন, ইসরায়েল ভূমির অন্তিম কাল সমুপস্থিত। আমি সর্বাধিপতি প্রভু, এ কথা তোমায় বলে রাখলাম। সর্বনাশের আর দেরী নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি বললেন, “এখন, মনুষ্যসন্তান, প্রভু আমার সদাপ্রভুর কাছ থেকে এই বার্তা এসেছে| এই বার্তাটি ইস্রায়েল দেশের জন্য| শেষ কাল, শেষ সময় আসছে, সমস্ত দেশ ধ্বংস হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি, মানুষের সন্তান, প্রভু সদাপ্রভু ইস্রায়েল দেশের বিষয়ে এই কথা বলেন, শেষ! ইস্রায়েল দেশের চার সীমায় শেষ আসছে।