Ezekiel 7:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাদের সুন্দর গহনার জন্য গর্ব করতো এবং তা দিয়ে তাদের ঘৃণ্য বস্তুগুলোর মূর্তি ও জঘন্য বস্তু গড়তো, এই কারণ আমি তা তাদের নাপাক বস্তু করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সুন্দর গহনার জন্য তারা গর্ববোধ করত এবং সেগুলি ব্যবহার করে ঘৃণ্য প্রতিমা। তারা সেগুলি দিয়ে জঘন্য মূর্তি তৈরি করত; সুতরাং আমি তাদের জন্য সেগুলি অশুচি করে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আপনাদের মনোহর আভরণের শ্লাঘা করিত, এবং তাহা দিয়া আপন আপন ঘৃণিত বস্তু সকলের প্রতিমা ও জঘন্য বস্তু গড়িত, এ কারণ আমি তাহা তাহাদের অশুচি বস্তু করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আপনাদের মনোহর আভরণের শ্লাঘা করিত, এবং তাহা দিয়া আপন আপন ঘৃণিত বস্তু সকলের প্রতিমা ও জঘন্য বস্তু গড়িত, এই কারণ আমি তাহা তাহাদের অশুচি বস্তু করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের সুন্দর গহনার জন্য তারা গর্ববোধ করত এবং তা দিয়ে তাদের জঘন্য প্রতিমা ও মূর্তিগুলো তৈরী করত। কাজেই আমি তাদের জন্য সেগুলো অশুচি করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের সুন্দর গহনার জন্য তারা গর্ববোধ করত এবং তা দিয়ে তাদের জঘন্য প্রতিমা ও মূর্তিগুলো তৈরী করত। কাজেই আমি তাদের জন্য সেগুলো নাপাক করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইসব অলঙ্কারের জন্য তারা একদিন গর্ববোধ করত কিন্তু তারা সেগুলি মূর্তি গড়ার কাজে ব্যবহার করেছে, তাদের পাপের পথে এগিয়ে দিয়েছে। সেই জন্যই সর্বাধিপতি প্রভু তাদের মনে এগুলির প্রতি তীব্র বিতৃষ্ণা সৃষ্টি করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐ লোকরা তাদের সুন্দর অলঙ্কার ব্যবহার করে প্রতিমা গড়েছিল| তারা ঐ প্রতিমার বিষয়ে গর্ব করেছিল| তারা তাদের ভয়ঙ্কর প্রতিমা গড়েছিল, ঐসব নোংরা জিনিস বানিয়েছিল| তাই আমি (ঈশ্বর) তাদের নোংরা বস্তার মত ছুঁড়ে ফেলব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদের অলঙ্কারের গর্ব করত এবং তারা তা দিয়ে তাদের জঘন্য জিনিসের মূর্ত্তি তৈরী করত, অতএব, আমি তাদের অশুচি জিনিস করলাম।