Ezekiel 7:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তা শিকারের বস্তু হিসেবে বিদেশীদের হাতে ও লুটদ্রব্য হিসেবে দুনিয়ার দুষ্ট লোকদের হাতে তুলে দেব, তারা তা নাপাক করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের সম্পদ লুট হিসেবে বিদেশিদের হাতে দেব এবং লুটের জিনিস হিসেবে পৃথিবীর দুষ্ট লোকদের হাতে তুলে দেব, তারা সেগুলি অপবিত্র করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহা মৃগয়ার বস্তুরূপে বিদেশীয়দের হস্তে ও লুটদ্রব্যরূপে পৃথিবীর দুষ্ট লোকদের হস্তে সমর্পণ করিব, তাহারা তাহা অপবিত্র করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহা মৃগয়ার বস্তুরূপে বিদেশীয়দের হস্তে ও লুটদ্রব্যরূপে পৃথিবীর দুষ্ট লোকদের হস্তে সমর্পণ করিব, তাহারা তাহা অপবিত্র করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সেই সব জোর করে নিয়ে যাবার জন্য বিদেশীদের হাতে এবং লুটের মাল হিসাবে দুনিয়ার দুষ্টদের হাতে তুলে দেব; তারা সেগুলো অপবিত্র করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সেই সব জোর করে নিয়ে যাবার জন্য বিদেশীদের হাতে এবং লুটের মাল হিসাবে দুনিয়ার দুষ্টদের হাতে তুলে দেব; তারা সেগুলো অপবিত্র করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেন, বিদেশীদের দিয়ে আমি তাদের ধনসম্পদ লুন্ঠন করাব, দস্যুদল তাদের ধনসম্পত্তি লুঠ করে নিয়ে যাবে, কুকাজে ব্যবহার করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আগন্তুক লোকদেরও তাদের ধনসম্পদ নিয়ে যেতে দেব| ঐ আগন্তুকরা তাদের নিয়ে ঠাট্টা করবে| ঐ দুষ্ট লোকরা তাদের সোনা ও রূপো নিয়ে চলে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আমি তা লুটের জিনিস হিসাবে বিদেশীদের হাতে ও লুটের জিনিস হিসাবে পৃথিবীর দুষ্ট লোকদেরকে দেব এবং তারা তা অপবিত্র করবে।