Ezekiel 7:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তাদের থেকে আমার মুখ ফিরাব, তাতে আমার পবিত্র স্থান নাপাক হবে, দস্যুরা তার মধ্যে প্রবেশ করে তা নাপাক করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের থেকে মুখ ঘুরিয়ে নেব, এবং যে স্থান আমি ধন বলে মনে করি চোরেরা তা অপবিত্র করবে, তারা সেখানে ঢুকবে এবং তা অপবিত্র করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহাদের হইতে আমার মুখ ফিরাইব, তাহাতে আমার গুপ্ত কোষ অপবিত্রীকৃত হইবে, দস্যুগণ তাহার মধ্যে প্রবেশ করিয়া তাহা অপবিত্র করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহাদের হইতে আমার মুখ ফিরাইব, তাহাতে আমার গুপ্ত কোষাগার অপবিত্রীকৃত হইবে, দস্যুগণ তাহার মধ্যে প্রবেশ করিয়া তাহা অপবিত্র করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ডাকাতেরা আমার পবিত্র জায়গায় ঢুকে তা অপবিত্র করবে, আর আমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ডাকাতেরা আমার পবিত্র জায়গায় ঢুকে তা অপবিত্র করবে, আর আমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা যখন আমার অত্যন্ত প্রিয় স্থান অপবিত্র করবে, দস্যুরা তার মধ্যে ঢুকে সব তছনছ করবে, অশুচি করবে, তখনও আমি কিছু বলব না, আমি মুখ ফিরিয়ে থাকব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের থেকে আমার মুখ ফিরিয়ে নেব, তাদের দিকে তাকাব না| ঐ আগন্তুকরা আমার মন্দির ধ্বংস করবে, তারা পবিত্র গৃহের গোগনস্থানে ঢুকে তা অশুচি করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি তাদের থেকে আমার মুখ ফেরাব, যখন তারা আমার গোপন জায়গা অপবিত্রীকৃত করবে, ডাকাতেরা এর মধ্যে প্রবেশ করবে এবং এটা অপবিত্র করবে।