Ezekiel 7:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি শিকল প্রস্তুত কর, কেননা দেশ রক্তপাতরূপ অপরাধে পরিপূর্ণ এবং নগর জোর-জুলুমে পরিপূর্ণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘শিকল প্রস্তুত করো! কেননা দেশ রক্তপাতে পূর্ণ এবং নগর হিংস্রতায় পরিপূর্ণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি শৃঙ্খল প্রস্তুত কর, কেননা দেশ রক্তপাতরূপ অপরাধে পরিপূর্ণ, এবং নগর দৌরাত্ম্যে পরিপূর্ণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি শৃঙ্খল প্রস্তুত কর, কেননা দেশ রক্তপাতরূপ অপরাধে পরিপূর্ণ, এবং নগর দৌরাত্ম্যে পরিপূর্ণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“শিকল ঠিক করা আছে, কারণ দেশ রক্তপাতে ও শহর অত্যাচারে ভরে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“শিকল ঠিক করা আছে, কারণ দেশ রক্তপাতে ও শহর জুলুমে ভরে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খুনী বদমাইশে দেশ ভরে যাবে, দেশ জুড়ে চলবে অত্যাচারের তাণ্ডব—সর্বত্র বিরাজ করবে অরাজকতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বন্দীদের জন্য শেকল তৈরী কর! কারণ হত্যা করার জন্য এবং অন্যায়ের অপরাধে বহু লোককে শাস্তি দেওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি শিকল তৈরী কর, কারণ দেশ রক্তের দন্ডাজ্ঞায় পরিপূর্ণ এবং শহর হিংস্রতায় পরিপূর্ণ।