Ezekiel 7:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সংহার আসছে, তারা শান্তির খোঁজ করবে, কিন্তু তা মিলবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সন্ত্রাস আসলে, তারা বৃথা শান্তির খোঁজ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সংহার আসিতেছে, তাহারা শান্তির অন্বেষণ করিবে, কিন্তু তাহা মিলিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সংহার আসিতেছে, তাহারা শান্তির অন্বেষণ করিবে, কিন্তু তাহা মিলিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভীষণ ভয় আসলে পর তারা শান্তির খোঁজ করবে কিন্তু তা পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভীষণ ভয় আসলে পর তারা শান্তির তালাশ করবে কিন্তু তা পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হতাশার অন্ধকার নেমে আসছে। ওরা শান্তি চাইবে, কিন্তু কোথাও শান্তি পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা ভয়ে কাঁপবে| তোমরা শান্তির অন্বেষণ করবে কিন্তু শান্তি পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভয় আসছে, তারা শান্তির খোঁজ করবে, কিন্তু সেখানে কিছুই পাবে না।