Ezekiel 7:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিপদের উপরে বিপদ ঘটবে, জনরবের উপরে জনরব হবে; আর তারা নবীর কাছে দর্শনের চেষ্টা করবে, কিন্তু ইমামের শরীয়তের জ্ঞান ও প্রাচীন লোকদের মন্ত্রণা লোপ পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিপদের উপর বিপদ আসবে, এবং গুজবের উপর গুজব। তারা ভাববাদীর কাছ থেকে দর্শন পাবার জন্য যাবে; প্রাচীন লোকদের উপদেশের মতন যাজকদের বিধান সম্বন্ধে শিক্ষা হারিয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিপদের উপরে বিপদ ঘটিবে, জনরবের উপরে জনরব হইবে; আর তাহা ভাববাদীর নিকটে দর্শনের চেষ্টা করিবে, কিন্তু যাজকের ব্যবস্থা-জ্ঞান ও প্রাচীন লোকদের মন্ত্রণা লোপ পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিপদের উপরে বিপদ ঘটিবে, জনরবের উপরে জনরব হইবে; আর তাহা ভাববাদীর নিকটে দর্শনের চেষ্টা করিবে, কিন্তু যাজকের ব্যবস্থা-জ্ঞান ও প্রাচীন লোকদের মন্ত্রণা লোপ পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিপদের উপর বিপদ আসবে, আর গুজবের উপর গুজব শোনা যাবে। তারা নবীর কাছ থেকে দর্শনের কথা শুনবার চেষ্টা করবে; পুরোহিতের দেওয়া আইন-কানুনের শিক্ষা ও বৃদ্ধ নেতাদের পরামর্শ আর থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিপদের উপর বিপদ আসবে, আর গুজবের উপর গুজব শোনা যাবে। তারা নবীর কাছ থেকে দর্শনের কথা শুনবার চেষ্টা করবে; ইমামের দেওয়া শরীয়তের শিক্ষা ও বৃদ্ধ নেতাদের পরামর্শ আর থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একের পর এক বিপর্যয় ঘটতে থাকবে, দুঃসংবাদ আসবে স্রোতের মত। এই পরিস্থিতিতে ইসরায়েলীরা যাবে দ্রষ্টা নবীদের কাছে এ বিষয়ে তাঁদের বক্তব্য জানতে। পুরোহিতদের উপদেশ দেবার মত কিছু থাকবে না, সমাজপতিরা পরামর্শদানে হবেন অক্ষম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা একটার পর একটা দুঃখের ঘটনা শুনবে| তোমরা দুঃসংবাদ ছাড়া আর কিছুই শুনতে পাবে না| তোমরা ভাববাদীর খোঁজ করবে এবং তার কাছে দর্শন চাইবে, কিন্তু পাবে না| যাজকরা তোমাদের শিক্ষা দেবার জন্য কিছুই খুঁজে পাবে না| প্রবীণেরাও শিক্ষা দেবার জন্য কোন ভাল উপদেশ খুঁজে পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিপদের ওপরে বিপদ আসবে, জনরবের পরে জনরব হবে! তারপর তারা ভাববাদীর কাছ থেকে দর্শন খুঁজবে, কিন্তু যাজকের ব্যবস্থা ও প্রাচীনদের উপদেশ নষ্ট হবে।