Ezekiel 7:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি এখন অবিলম্বে তোমার উপরে আমার গজব ঢেলে দেব, তোমার প্রতি আমার ক্রোধ সাধন করবো, তোমার আচারানুসারে বিচার করবো, তোমার সমস্ত ঘৃণার কাজের ফল তোমার উপরে রাখবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার উপর আমার ক্রোধ ঢালতে যাচ্ছি ও আমার রাগ তোমার উপর ব্যয় করব; তোমার আচরণ অনুসারে আমি তোমার বিচার করব এবং তোমার সমস্ত জঘন্য কাজের জন্য তোমাকে শাস্তি দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি এখন অবিলম্বে তোমার উপরে আপন ক্রোধ ঢালিয়া দিব, তোমার প্রতি আপন কোপ সাধন করিব, তোমার আচারানুসারে বিচার করিব, তোমার সমস্ত ঘৃণার্হ কার্য্যের ফল তোমার উপরে রাখিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি এখন অবিলম্বে তোমার উপরে আপন ক্রোধ ঢালিয়া দিব, তোমার প্রতি আপন কোপ সাধন করিব, তোমার আচারানুসারে বিচার করিব, তোমার সমস্ত ঘৃণার্হ কার্যের ফল তোমার উপরে রাখিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি শীঘ্রই তোমাদের উপর আমার ক্রোধ সম্পূর্ণভাবে ঢেলে দেব। তোমাদের চালচলন অনুসারে আমি তোমাদের বিচার করব ও তোমাদের সব জঘন্য কাজের জন্য শাস্তি দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি শীঘ্রই তোমাদের উপর আমার গজব সম্পূর্ণভাবে ঢেলে দেব। তোমাদের চালচলন অনুসারে আমি তোমাদের বিচার করব ও তোমাদের সব জঘন্য কাজের জন্য শাস্তি দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ধ্বংসের আর দেরী নেই। অতি শীঘ্রই তুমি বুঝতে পারবে আমার রোষবহ্নির তীব্র জ্বালা। যে আচরণ তুমি করেছ, এবার আমি তার বিচার করব এবং সেই ঘৃণ্য আচরণের সমুচিত শাস্তি আমি তোমাকে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন খুব শীঘ্রই আমি দেখাব যে আমি কত রুদ্ধ| আমি তোমাদের বিরুদ্ধে আমার সমস্ত রোধ প্রকাশ করব| তোমাদের সমস্ত মন্দ কাজের জন্য আমি তোমাদের শাস্তি দেব| তোমরা যে সমস্ত ঘৃণিত কাজ করেছিলে তার জন্য তোমাদের আমি শাস্তি দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমি আমার রাগ তোমার বিরুদ্ধে ঢেলে দেব এবং আমার ক্রোধ তোমার ওপরে পূর্ণ করব। যখন আমি তোমার আচার-আচরণ অনুসারে তোমার বিচার করি এবং তোমার সব জঘন্য বিষয় তোমার ওপরে আনি।