Ezekiel 7:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি চক্ষুলজ্জা করবো না দয়াও করবো না, কিন্তু তোমার সমস্ত চালচলনের জন্য ও তোমার সমস্ত ঘৃণার কাজের জন্য তোমাকে শাস্তি দেব; তাতে তোমরা জানবে যে, আমি মাবুদই আঘাত করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার প্রতি করুণা দেখাব না; আমি ক্ষমা করব না। আমি তোমার আচরণ ও তোমার মধ্যেকার জঘন্য কাজের পাওনা তোমাকে দেব। “ ‘তখন তুমি জানবে যে আমি সদাপ্রভুই তোমাকে আঘাত করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি চক্ষুলজ্জা করিব না দয়াও করিব না, তোমার কার্য্যানুরূপ ফল তোমার উপরে রাখিব, এবং তোমার ঘৃণার্হ কার্য্য সকল তোমার মধ্যে থাকিবে; তাহাতে তোমরা জানিবে যে, আমি, সদাপ্রভু আঘাত করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি চক্ষুলজ্জা করিব না, দয়াও করিব না, তোমার কার্যানুরূপ ফল তোমার উপরে রাখিব, এবং তোমার ঘৃণার্হ কার্য সকল তোমার মধ্যে থাকিবে; তাহাতে তোমরা জানিবে যে, আমি, সদাপ্রভু আঘাত করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি মমতার চোখে তোমাদের দিকে তাকাব না বা তোমাদের রেহাইও দেব না; তোমাদের চালচলন ও তোমাদের মধ্যেকার জঘন্য কাজের পাওনা আমি তোমাদের দেব। তখন তোমরা জানবে যে, আমি সদাপ্রভুই আঘাত করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মমতার চোখে তোমাদের দিকে তাকাব না বা তোমাদের রেহাইও দেব না; তোমাদের চালচলন ও তোমাদের মধ্যেকার জঘন্য কাজের পাওনা আমি তোমাদের দেব। তখন তোমরা জানবে যে, আমি মাবুদই আঘাত করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার হাত থেকে কোনভাবেই তুমি মুক্তি পাবে না, কোন দয়া-মায়া তোমায় করব না। তোমার অনাচরের এমন দণ্ড তোমাকে দেব যে তুমি মর্মে মর্মে বুঝতে পারবে যে আমিই প্রভু পরমেশ্বর—এই শাস্তি স্বয়ং আমিই তোমাকে দিচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের প্রতি কোন দয়া দেখাব না| তোমাদের জন্য দুঃখিত হব না| তোমরা যেসব মন্দ কাজ করেছ তার জন্য আমি তোমাদের শাস্তি দিচ্ছি| তোমরা এমন সমস্ত ঘৃণিত কাজ করেছ| এখন, জানবে যে আমিই প্রভু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার চোখ সমবেদনার সঙ্গে তাকাবে না এবং আমি তোমাকে ছাড়ব না। যেমন তুমি করেছ, আমি তোমার প্রতি করব এবং তোমার জঘন্য বিষয়গুলি তোমার মধ্যে হবে তাতে তুমি জানতে পার যে আমি সদাপ্রভু, যে তোমাকে শাস্তি দেয়।