Ezekiel 8:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনে আমি আমার বাড়িতে বসে ছিলাম এবং এহুদার প্রাচীনবর্গরা আমার সম্মুখে বসে ছিল, এমন সময়ে সার্বভৌম মাবুদ সেই স্থানে আমার উপরে হস্তার্পণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনে, আমি যখন আমার বাড়িতে বসেছিলাম আর যিহূদার বৃদ্ধ নেতারা আমার সামনে বসেছিলেন তখন সেখানে সার্বভৌম সদাপ্রভুর হাত আমার উপরে আসল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যষ্ঠ বৎসরের ষষ্ঠ মাসে, মাসের পঞ্চম দিনে আমি আপন গৃহে উপবিষ্ট ছিলাম, এবং যিহূদার প্রাচীনবর্গ আমার সম্মুখে উপবিষ্ট ছিল, এমন সময়ে প্রভু সদাপ্রভু সেই স্থানে আমার উপরে হস্তার্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ষষ্ঠ বৎসরের ষষ্ঠ মাসে, মাসের পঞ্চম দিনে আমি আপন গৃহে উপবিষ্ট ছিলাম, এবং যিহূদার প্রাচীনবর্গ আমার সম্মুখে উপবিষ্ট ছিল, এমন সময়ে প্রভু সদাপ্রভু সেই স্থানে আমার উপরে হস্তার্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বন্দীদশায় থাকবার ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনে আমি যখন আমার ঘরে বসে ছিলাম আর যিহূদার বৃদ্ধ নেতারা আমার সামনে বসে ছিলেন তখন প্রভু সদাপ্রভুর হাত সেই জায়গায় আমার উপরে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বন্দীদশায় থাকবার ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনে আমি যখন আমার ঘরে বসে ছিলাম আর এহুদার বৃদ্ধ নেতারা আমার সামনে বসে ছিলেন তখন আল্লাহ্‌ মালিকের হাত সেই জায়গায় আমার উপরে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের নির্বাসনের ষষ্ঠ বছরের ষষ্ট মাসের পঞ্চম দিনে নির্বাসিত ইহুদীদের নেতৃবৃন্দ আমার ঘরে আমার সঙ্গে বসেছিলেন। অকস্মাৎ, আমি দিব্যভাবে আবিষ্ট হলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন আমি (যিহিষ্কেল) আমার বাড়িতে বসেছিলাম এবং যিহূদার প্রবীণরা আমার সামনে বসেছিল| এটা ছিল নির্বাসনের ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনের কথা| হঠাৎ‌‌ আমার প্রভু সদাপ্রভুর শক্তি আমার ওপর এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিলে আমাদের বন্দিত্বের সময়ে ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসে, মাসের পঞ্চম দিনের আমি নিজের ঘরে বসেছিলাম এবং যিহূদার প্রাচীনরা আমার সামনে বসেছিল, সেইদিনের প্রভু সদাপ্রভু সেখানে আমার ওপরে আবার হাত রাখলেন।