Ezekiel 8:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আমি ভিতরে গিয়ে দৃষ্টিপাত করলাম, আর দেখ, সমস্ত রকম সরীসৃপ ও ঘৃণ্য পশুর আকৃতি এবং ইসরাইল-কুলের সমস্ত মূর্তি চারদিকে দেয়ালের শরীরে চিত্রিত রয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং আমি ভিতরে গিয়ে তাকালাম, আর দেয়ালের সমস্ত জায়গায় সব রকম বুকে হাঁটা প্রাণী ও ঘৃণ্য জীবজন্তু এবং ইস্রায়েল কুলের সমস্ত প্রতিমা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আমি ভিতরে গিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সর্ব্বপ্রকার সরীসৃপের ও ঘৃণ্য পশুর আকৃতি, এবং ইস্রায়েল-কুলের সমস্ত পুত্তলি চারিদিকে ভিত্তির গাত্রে চিত্রিত রহিয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আমি ভিতরে গিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সর্বপ্রকার সরীসৃপের ও ঘৃণ্য পশুর আকৃতি, এবং ইস্রায়েল কুলের সমস্ত পুত্তলি চারিদিকে দেওয়ালের গাত্রে চিত্রিত রহিয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই আমি ভিতরে গিয়ে তাকালাম আর দেয়ালের সমস্ত জায়গায় সব রকম বুকে-হাঁটা প্রাণী ও অশুচি জীবজন্তুর চেহারা এবং ইস্রায়েলীয়দের সমস্ত প্রতিমার চেহারা খোদাই করা রয়েছে দেখতে পেলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই আমি ভিতরে গিয়ে তাকালাম আর দেয়ালের সমস্ত জায়গায় সব রকম বুকে-হাঁটা প্রাণী ও নাপাক জীবজন্তুর চেহারা এবং বনি-ইসরাইলদের সমস্ত মূর্তির চেহারা খোদাই করা রয়েছে দেখতে পেলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর কথামত আমি সেখানে ঢুকে দেখলাম যে, সরীসৃপ নানা অশুচি পশু ও আরও নানা জিনিসের ছবি দেওয়ালে আঁকা রয়েছে। ইসরায়েলীরা এগুলিরই পূজা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি ভেতরে গিয়ে তাকালাম আর দেখলাম বিভিন্ন ধরণের সরীসৃপ ও জন্তুদের মূর্ত্তি যাদের কথা চিন্তা করতেও ঘৃণা জন্মে সেই সবগুলো এবং ইস্রায়েলীয়দের সমস্ত মূর্ত্তিগুলি দেখলাম| সব দেওয়ালেই ঐসব পশুদের ছবি খোদাই করা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে আমি গেলাম এবং দেখলাম এবং দেখ! সব ধরনের সরীসৃপের ও ঘৃণ্য পশুর আকার! ইস্রায়েল কুলের সমস্ত মূর্ত্তি চারিদিকে দেয়ালের গায়ে আঁকা আছে;