Ezekiel 8:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি মাবুদের গৃহের উত্তর দিকের দ্বারের প্রবেশ-স্থানে আমাকে আনলেন; আর দেখ, সেখানে স্ত্রীলোকেরা বসে তম্মুষ দেবতার জন্য কান্নাকাটি করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি আমাকে সদাপ্রভুর গৃহের উত্তর দিকের দরজার ঢুকবার পথে আনলেন, আর আমি দেখলাম স্ত্রীলোকেরা সেখানে বসে তম্মুষ দেবতার জন্য কাঁদছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি সদাপ্রভুর গৃহের উত্তর দিকের দ্বারের প্রবেশ-স্থানে আমাকে আনিলেন; আর দেখ, সেখানে স্ত্রীলোকেরা বসিয়া তম্মুষ [দেবের] জন্য রোদন করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি সদাপ্রভুর গৃহের উত্তরদিকের দ্বারের প্রবেশস্থানে আমাকে আনিলেন; আর দেখ, সেখানে স্ত্রীলোকেরা বসিয়া তম্মুষ [দেবের] জন্য রোদন করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি আমাকে সদাপ্রভুর ঘরের উত্তর দিকের ফটকে ঢুকবার পথে আনলেন, আর আমি দেখলাম স্ত্রীলোকেরা সেখানে বসে তম্মুষ দেবতার জন্য কাঁদছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি আমাকে মাবুদের ঘরের উত্তর দিকের দরজায় ঢুকবার পথে আনলেন, আর আমি দেখলাম স্ত্রীলোকেরা সেখানে বসে তাম্মাজ দেবতার জন্য কাঁদছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে মন্দিরের উত্তর দ্বারে নিয়ে গেলেন। দেখালেন, সেখানে স্ত্রী লোকেরা তম্মুষ দেবের মৃত্যুর জন্য ক্রন্দন করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ঈশ্বর আমাকে প্রভুর মন্দিরের প্রবেশ পথের দিকে নিয়ে চললেন| এই দরজাটি উত্তর দিকে অবস্থিত ছিল| সেখানে আমি মহিলাদের বসে বসে কাঁদতে দেখলাম| তারা তম্মুষের মূর্ত্তির জন্য শোক করছিল!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি সদাপ্রভুর গৃহের উত্তরদিকের দরজার প্রবেশের জায়গায় আমাকে আনলেন; আর দেখ, সেখানে স্ত্রীলোকেরা বসে তম্বুষ দেবের জন্য কাঁদছে ।