Ezekiel 8:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, তুমি কি এটা দেখলে? এর পরেও তুমি আবার এসবের চেয়ে আরো অনেক ঘৃণার কাজ দেখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকে বললেন, “হে মানবসন্তান, তুমি কি দেখলে? এর চেয়েও বেশি ঘৃণ্য কাজ তুমি দেখতে পাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি আমাকে বলিলেন, হে মনুষ্য-সন্তান, তুমি কি ইহা দেখিলে? ইহার পরেও তুমি আবার এই সকল অপেক্ষা কত অধিক ঘৃণার্হ কার্য্য দেখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি আমাকে বলিলেন, হে মনুষ্য-সন্তান, তুমি কি ইহা দেখিলে? ইহার পরেও তুমি আবার এই সকল অপেক্ষা কত অধিক ঘৃণার্হ কার্য দেখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি কি এটা দেখলে? এর চেয়েও বেশী জঘন্য জিনিস তুমি দেখতে পাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি কি এটা দেখলে? এর চেয়েও বেশী জঘন্য জিনিস তুমি দেখতে পাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, হে মর্ত্যমানব, দেখলে তো? এর চেয়েও আরও জঘন্য কাজ তুমি দেখতে পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমায় বললেন, “মনুষ্যসন্তান, তুমি কি এই সব ভয়ঙ্কর বিষয়গুলি দেখছ? আমার সঙ্গে এলে এর চেয়ে আরও খারাপ বিষয় দেখবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি কি এটা দেখলে? আবার ফের এবং দেখো এর থেকে আরো অনেক জঘন্য কাজ।”