Ezekiel 8:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে মাবুদের গৃহের ভিতর-প্রাঙ্গণে আনলেন, আর দেখ, মাবুদের বায়তুল-মোকাদ্দসের প্রবেশ-স্থানে, বারান্দা ও কোরবানগাহ্র মধ্যস্থানে, অনুমান পঁচিশ জন পুরুষ, তাঁরা মাবুদের বায়তুল-মোকাদ্দসের দিকে পিছনে ফিরে ও পূর্ব দিকে মুখ করে সূর্যের কাছে সেজ্দা করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি আমাকে সদাপ্রভুর গৃহের ভিতরের প্রাঙ্গণে নিয়ে গেলেন, আর মন্দিরের ঢুকবার পথে, বারান্দা ও বেদির মাঝখানে প্রায় পঁচিশজন লোক ছিল। সদাপ্রভুর মন্দিরের দিকে পিছন ফিরে পূর্বদিকে মুখ করে তারা সূর্যের কাছে প্রণাম করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে সদাপ্রভুর গৃহের ভিতর-প্রাঙ্গণে আনিলেন, আর দেখ, সদাপ্রভুর মন্দিরের প্রবেশ-স্থানে, বারাণ্ডার ও যজ্ঞবেদির মধ্যস্থানে, অনুমান পঁচিশ জন পুরুষ, তাহারা সদাপ্রভুর মন্দিরের দিকে পৃষ্ঠ ও পূর্ব্বদিকে মুখ ফিরাইয়া পূর্ব্বমুখে সূর্য্যের কাছে প্রণিপাত করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে সদাপ্রভুর গৃহের ভিতর-প্রাঙ্গণে আনিলেন, আর দেখ, সদাপ্রভুর মন্দিরের প্রবেশস্থানে, বারান্দার ও যজ্ঞবেদির মধ্যস্থানে, অনুমান পঁচিশ জন পুরুষ, তাঁহারা সদাপ্রভুর মন্দিরের দিকে পৃষ্ঠ ও পূর্বদিকে মুখ ফিরাইয়া পূর্বমুখে সূর্যের কাছে প্রণিপাত করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি আমাকে সদাপ্রভুর ঘরের ভিতরের উঠানে নিয়ে গেলেন আর সেখানে উপাসনা-ঘরে ঢুকবার মুখে বারান্দা ও বেদীর মাঝখানে প্রায় পঁচিশজন লোক ছিল। সদাপ্রভুর ঘরের দিকে পিছন ফিরে পূর্ব দিকে মুখ করে তারা সূর্যের কাছে প্রণাম জানাচ্ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি আমাকে মাবুদের ঘরের ভিতরের উঠানে নিয়ে গেলেন আর সেখানে বায়তুল-মোকাদ্দসে ঢুকবার মুখে বারান্দা ও কোরবানগাহের মাঝখানে প্রায় পঁচিশজন লোক ছিল। মাবুদের ঘরের দিকে পিছন ফিরে পূর্ব দিকে মুখ করে তারা সূর্যকে সেজদা করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে মন্দিরের ভিতরের প্রাঙ্গণে নিয়ে গেলেন। সেখানে, পবিত্র স্থানের প্রবেশ দ্বারের কাছে, পবিত্র বেদী ও যাতায়াতের পথের মাঝখানে প্রায় পঁচিশজন লোক দাঁড়িয়ে আছে। বেদীর দিকে পিছন ফিরে পূর্বদিকে নবোদিত সূর্যকে প্রণাম করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তিনি আমাকে প্রভুর মন্দিরের ভিতরের প্রাঙ্গণে নিয়ে গেলেন| সেখানে, আমি 25 জন লোককে উপুড় হয়ে পূজা করতে দেখলাম| তারা ছিল মন্দিরে ঢোকবার জায়গাটাতে| কিন্তু তারা ভুল দিকে মুখ ফিরে ছিল! পূর্বদিকে উদিত সূর্যের উপাসনা করবার সময় তাদের পশ্চাদ্দেশ আমার মন্দিরের দিকে ফেরানো ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি আমাকে সদাপ্রভুর গৃহের ভিতরের উঠানে আনলেন, আর দেখ, সদাপ্রভুর মন্দিরের প্রবেশের জায়গায়, বারান্দার ও যজ্ঞবেদির মাঝখানে, অনুমান পঁচিশ জন লোক, তারা সদাপ্রভুর মন্দিরের দিকে পিঠ ও পূর্বদিকে মুখ ফিরিয়ে সূর্য্যের কাছে নত হচ্ছে।