Ezekiel 8:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমিও কোপাবেশে কাজ করবো, চক্ষুলজ্জা করবো না, দয়াও করবো না; তারা যদিও আমার কর্ণগোচরে উচ্চৈঃস্বরে চিৎকার করে, তবুও তাদের কথা শুনব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তাদের প্রতি আমার আচরণ হবে রাগের; আমি তাদের প্রতি করুণা দেখাব না অথবা ক্ষমা করব না। যদিও তারা আমার কানের কাছে চেঁচায়, আমি তাদের কথা শুনব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমিও কোপাবেশে কার্য্য করিব, চক্ষুলজ্জা করিব না, দয়াও করিব না; তাহারা যদ্যপি আমার কর্ণগোচরে উচ্চৈঃস্বরে চেঁচায়, তথাপি তাহাদের কথা শুনিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমিও কোপাবেশে কার্য করিব, চক্ষুলজ্জা করিব না, দয়াও করিব না; তাহারা যদ্যপি আমার কর্ণগোচরে উচ্চৈঃস্বরে চেঁচায়, তথাপি তাহাদের কথা শুনিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমি ক্রোধে জ্বলে উঠে তাদের সংগে ব্যবহার করব; আমি তাদের মমতার চোখে দেখব না বা তাদের রেহাই দেব না। তারা আমার কানের কাছে চিৎকার করলেও আমি তাদের কথা শুনব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমি রাগে জ্বলে উঠে তাদের সংগে ব্যবহার করব; আমি তাদের মমতার চোখে দেখব না বা তাদের রেহাই দেব না। তারা আমার কানের কাছে চিৎকার করলেও আমি তাদের কথা শুনব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এবার তারা বুঝতে বাধ্য হবে, আমার ক্রোধ কী ভয়াবহ! আমি তাদের কাউকে রেহাই দেব না, দয়া করব না। তারা যতই আর্তনাদ করে আমার কাছে প্রার্থনা করুক না কেন, আমি তাদের কোন প্রার্থনাই শুনব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের আমার রোধ কি তা দেখাব| তাদের প্রতি দয়া করব না| তারা আমার কাছে আর্তনাদ করবে কিন্তু আমি শুনতে অস্বীকার করব!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আমি তাদের মধ্যে কাজ করব; আমার চোখ দয়া করবে না এবং আমি তাদের পরিত্যাগ করব না। তারা আমার কানে উচ্চ-স্বরে কাঁদে, আমি তাদের কথা শুনব না!”