Ezekiel 8:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, আগুনের আকারের মত একটি মূর্তি; তাঁর কোমরের আকৃতি থেকে নিচের দিকে আগুনের মত এবং কোমর থেকে উপরের দিকে যেন জ্যোতির আকৃতি ও জ্বলন্ত ধাতুর উজ্জ্বলতা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাকিয়ে মানুষের মতো একজনকে দেখতে পেলাম। তাঁর কোমর থেকে নিচ পর্যন্ত আগুনের মতো লাগছিল, আর কোমর থেকে উপর পর্যন্ত চকচকে ধাতুর মতো উজ্জ্বল ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, অগ্নির আকারের ন্যায় এক মূর্ত্তি; তাঁহার কটির আকৃতি অবধি নীচের দিকে অগ্নিময়, এবং কটি অবধি উপরের দিকে যেন জ্যোতির আকৃতি ও প্রতপ্ত ধাতুর প্রভা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, অগ্নির আকারের ন্যায় এক মূর্তি; তাঁহার কটির আকৃতি অবধি নিচের দিকে অগ্নিময়, এবং কটি অবধি উপরের দিকে যেন জ্যোতির আকৃতি ও প্রতপ্ত ধাতুর প্রভা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাকিয়ে মানুষের মত একজনকে দেখতে পেলাম। তাঁর কোমর থেকে নীচ পর্যন্ত আগুনের মত লাগছিল, আর কোমর থেকে উপর পর্যন্ত চক্‌চকে ধাতুর মত উজ্জ্বল ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাকিয়ে মানুষের মত একজনকে দেখতে পেলাম। তাঁর কোমর থেকে নীচ পর্যন্ত আগুনের মত লাগছিল, আর কোমর থেকে উপর পর্যন্ত চক্‌চকে ধাতুর মত উজ্জ্বল ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখলাম, সামনে যেন এক অগ্নিময় পুরুষ। কোমর থেকে নীচের দিকে সবটা তার আগুনের মত দেখতে এবং কোমরের উপর দিকটা পিতলের মত চক্‌চক্‌ করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আগুনের মত কিছু একটা দেখলাম| দেখে মনে হল যেন কোন মানুষের দেহ| কোমরের নীচ থেকে আগুনের মত| কোমরের উপর থেকে তিনি আগুনে রাখা উৎতপ্ত ধাতুর মত উজ্জ্ব্বলভাবে চমকাচ্ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে আমি দেখলাম এবং দেখ, সেখানে একজন মানুষের মতো ছিল, তাঁর কোমর থেকে নীচে পর্যন্ত আগুনের মতো এবং তাঁর কোমরের ওপর থেকে আলোকিত ধাতুর মতো উজ্জ্বল চেহারার ছিল।