Ezekiel 8:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, সমতল ভূমিতে যে দৃশ্য আমি দেখেছিলাম সে স্থানে ইসরাইলের আল্লাহ্‌র সেরকম মহিমা রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সেখানে আমার সামনে ছিল ইস্রায়েলের ঈশ্বরের মহিমা, যা আমি সমভূমিতে দর্শনের মধ্যে দেখেছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, সমস্থলীতে যে দৃশ্য আমি দেখিয়াছিলাম সে স্থানে ইস্রায়েলের ঈশ্বরের সেইরূপ প্রতাপ রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, সমস্থলীতে যে দৃশ্য আমি দেখিয়াছিলাম সেই স্থানে ইস্রায়েলের ঈশ্বরের সেইরূপ প্রতাপ রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সেখানে আমার সামনে ছিল ইস্রায়েলের ঈশ্বরের মহিমা, যা আমি সমভূমিতে দর্শনের মধ্যে দেখেছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সেখানে আমার সামনে ছিল ইসরাইলের আল্লাহ্‌র মহিমা, যা আমি সমভূমিতে দর্শনের মধ্যে দেখেছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে দেখলাম চোখ ধাঁধানো আলো, ইসরায়েলের ঈশ্বরের উপস্থিতির প্রকাশ। কিবার নদীতীরে আমি ঠিক এমনটিই দেখেছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইস্রায়েলের ঈশ্বরের মহিমা সেখানে ছিল| সমস্থলীতে কবার নদীর ধারে দর্শনে আমি যেমন দেখেছিলাম, এই মহিমা সেই রকমই দেখতে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমভূমিতে যা আমি দেখেছিলাম সেখানে ইস্রায়েলের ঈশ্বরের মহিমা আছে।