Ezekiel 8:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আমাকে বললেন, তুমি ভিতরে গিয়ে দেখ, তারা এখানে কি কি ঘৃণার কাজ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি আমাকে বললেন, “ভিতরে যাও এবং দেখো তারা এখানে কি মন্দ ও ঘৃণ্য কাজ করছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আমাকে কহিলেন, তুমি ভিতরে গিয়া দেখ, তাহারা এখানে কি কি ঘৃণার্হ কার্য্য করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আমাকে কহিলেন, তুমি ভিতরে গিয়া দেখ, তাহারা এখানে কি কি ঘৃণার্হ কার্য করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে বললেন, “তুমি ভিতরে গিয়ে তারা সেখানে যে সব মন্দ ও জঘন্য কাজ করছে তা দেখ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে বললেন, “তুমি ভিতরে গিয়ে তারা সেখানে যে সব খারাপ ও জঘন্য কাজ করছে তা দেখ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, ভিতরে যাও। গেলে দেখবে, কি জঘন্য ও হীন কাজ সেখানে চলছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ঈশ্বর আমায় বললেন, “যাও, লোকরা এখানে যেসব মন্দ ও ভয়ঙ্কর ঘৃণিত কাজ করছে তা দেখ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাকে বললেন, “যাও এবং দেখো দুষ্টের জঘন্য কাজ যা তারা এখানে করেছে।”