Ezekiel 9:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি আমার কর্ণগোচরে উচ্চরবে ঘোষণা করে বললেন, হে নগর-ধ্বংসের জন্য নিযুক্ত লোকেরা কাছে এসো, প্রত্যেকে নিজ নিজ বিনাশক-অস্ত্র হাতে করে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর উঁচু স্বরে তাঁকে বলতে শুনলাম, “নগরের বিচার করার জন্য যারা নিযুক্ত তাদের কাছে নিয়ে এসো, প্রত্যেকে হাতে অস্ত্র নিয়ে আসুক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি আমার কর্ণগোচরে উচ্চরবে ঘোষণা করিয়া বলিলেন, হে নগরে নিযুক্ত কর্ম্মচারিগণ, নিকটে আইস, প্রত্যেকে আপন আপন বিনাশক-অস্ত্র হস্তে করিয়া আইস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি আমার কর্ণগোচরে উচ্চরবে ঘোষণা করিয়া কহিলেন, হে নগরে নিযুক্ত কর্মচারিগণ, নিকটে আইস, প্রত্যেকে আপন আপন বিনাশক-অস্ত্র হস্তে করিয়া আইস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি ঈশ্বরকে জোর গলায় ডেকে বলতে শুনলাম, “হে শহর-ধ্বংসের কাজে নিযুক্ত লোকেরা, তোমরা প্রত্যেকে ধ্বংসের অস্ত্র হাতে নিয়ে এখানে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি আল্লাহ্‌কে জোর গলায় ডেকে বলতে শুনলাম, “হে শহর-ধ্বংসের কাজে নিযুক্ত লোকেরা, তোমরা প্রত্যেকে ধ্বংসের অস্ত্র হাতে নিয়ে এখানে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর আমি শুনলাম উচ্চকন্ঠে আদেশের বাণী। ঈশ্বর বলছেনঃ এই যে, তোমরা এদিকে এস। নগরের মানুষকে তোমরা যারা শাস্তি দেবার জন্য নিযুক্ত হয়েছ, এগিয়ে এস। সঙ্গে নিয়ে এস তোমাদের অস্ত্রশস্ত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি শুনতে পেলাম যে, যে নেতারা শহরকে শাস্তি দেবার দায়িত্বে ছিল, ঈশ্বর তাদের ডাকছেন| প্রত্যেক নেতার হাতে ছিল তার নিজস্ব মারণাস্ত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রতিমা পূজারী তখন সদাপ্রভু আমার কানের কাছে উচ্চ-স্বরে প্রচার করে বললেন, “রক্ষীরা শহর থেকে উঠে এস, প্রত্যেকে নিজেদের ধ্বংসের অস্ত্র হাতে নিয়ে এস।”