Ezekiel 9:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, মসীনা-কাপড় পরিহিত পুরুষ, যার কোমরে লিখবার সরঞ্জাম ছিল, সে এই সংবাদ দিল, আপনি যেমন আমাকে হুকুম করেছিলেন, আমি তেমনি করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মসিনা কাপড় পরা সেই লোকটি যার কোমরের কাছে লেখালেখির সরঞ্জাম ছিল তিনি এই খবর দিলেন, “আপনি যেমন আদেশ দিয়েছিলেন আমি সেই অনুসারে কাজ করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, মসীনা-বস্ত্র পরিহিত পুরুষ, যাহার কটিদেশে মস্যাধার ছিল, সে এই সংবাদ দিল, আপনি যেমন আমাকে আজ্ঞা করিয়াছিলেন, আমি তদ্রূপ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, মসীনা-বস্ত্র পরিহিত পুরুষ, যাহার কটিদেশে মস্যাধার ছিল, সে এই সংবাদ দিল, আপনি যেমন আমাকে আজ্ঞা করিয়াছিলেন, আমি তদ্রূপ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে মসীনার কাপড় পরা সেই লোকটি ফিরে এসে এই খবর দিলেন, “আমি আপনার আদেশ অনুসারে কাজ করেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মসীনার কাপড় পরা সেই লোকটি ফিরে এসে এই খবর দিলেন, “আমি আপনার হুকুম অনুসারে কাজ করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রেশমী বস্ত্র পরিহিত ব্যক্তি ফিরে এসে প্রভু পরমেশ্বরের কাছে নিবেদন করলেন, আমি আপনার আদেশ পালন করেছি প্রভু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই মসিনা কাপড় পরা আর লেখনী ও কালির দোয়াত কোমরে বাঁধা লোকটা বললেন, “আপনি যা আজ্ঞা করেছেন তা আমি করেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, মসীনা-বস্ত্র পরা পুরুষ, যার কোমরে লিপিকারের সরঞ্জাম ছিল, সে সংবাদ দিল, “আপনি যেমন আমাকে আদেশ দিয়েছিলেন আমি তেমন করেছি।”