Ezekiel 9:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, উত্তর দিকস্থ উচ্চতর দ্বার থেকে ছয় জন পুরুষ আসল, তাদের প্রত্যেক জনের হাতে সংহারক অস্ত্র ছিল এবং তাদের মধ্যস্থলে মসীনা-কাপড় পরা এক জন পুরুষ ছিল; এর কোমরে লিখবার সরঞ্জাম ছিল; তারা ভিতরে এসে ব্রোঞ্জের কোরবানগাহ্‌র পাশে দণ্ডায়মান হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি ছ-জন লোককে উপরের দরজার দিক দিয়ে আসতে দেখলাম, যেটির মুখ উত্তর দিকে ছিল, প্রত্যেকের হাতে মারাত্মক অস্ত্র ছিল। তাদের সঙ্গে ছিলেন মসিনা কাপড় পরা একজন লোক আর তাঁর কোমরের পাশে ছিল লেখালেখির সরঞ্জাম। তারা এসে ব্রোঞ্জের বেদির পাশে দাঁড়ালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, উত্তরদিক্‌স্থ উচ্চতর দ্বার হইতে ছয় জন পুরুষ আসিল, তাহাদের প্রত্যেক জনের হস্তে সংহারক অস্ত্র ছিল, এবং তাহাদের মধ্যস্থলে মসীনা-বস্ত্র পরিহিত এক পুরুষ ছিল; ইহার কটিদেশে লেখকের মস্যাধার ছিল; তাহারা ভিতরে আসিয়া পিত্তলময় যজ্ঞবেদির পার্শ্বে দণ্ডায়মান হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, উত্তরদিক্‌স্থ উচ্চতর দ্বার হইতে ছয় জন পুরুষ আসিল, তাহাদের প্রত্যেক জনের হস্তে সংহারক অস্ত্র ছিল, এবং তাহাদের মধ্যস্থলে মসীনা-বস্ত্র পরিহিত এক পুরুষ ছিল; ইহার কটিদেশে লেখকের মস্যাধার ছিল; তাহারা ভিতরে আসিয়া পিত্তলময় যজ্ঞবেদির পার্শ্বে দণ্ডায়মান হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তর দিকের উঁচু জায়গার ফটকের দিক থেকে আমি ছয়জন লোককে আসতে দেখলাম; প্রত্যেকের হাতে ধ্বংসকারী অস্ত্র ছিল। তাঁদের সংগে ছিলেন মসীনার কাপড় পরা একজন লোক আর তাঁর কোমরের পাশে ছিল লেখার সরঞ্জাম। তাঁরা ভিতরে ঢুকে ব্রোঞ্জের বেদীর পাশে দাঁড়ালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উত্তর দিকের উঁচু জায়গার দরজার দিক থেকে আমি ছয়জন লোককে আসতে দেখলাম; প্রত্যেকের হাতে ধ্বংসকারী অস্ত্র ছিল। তাঁদের সংগে ছিলেন মসীনার কাপড় পরা একজন লোক আর তাঁর কোমরের পাশে ছিল লেখার সরঞ্জাম। তাঁরা ভিতরে ঢুকে ব্রোঞ্জের কোরবানগাহের পাশে দাঁড়ালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্গে সঙ্গে ছয় জন লোক মন্দিরের উত্তরে, বাইরের দেউড়ি দিয়ে ভিতরে ঢুকল, প্রত্যেকের হাতে অস্ত্র। লেখার সরঞ্জাম নিয়ে তাদের সাথেই এক ব্যক্তি এলেন। পরণে তাঁর রেশমী বস্ত্র। তাঁরা সকলে এসে দাঁড়ালেন পিতলের বেদীর পাশে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি উচ্চতর ফটক থেকে ছয়জনকে হাঁটতে দেখলাম| এই ফটকটি ছিল উত্তরমুখী| প্রত্যেকের হাতে ছিল তার নিজস্ব মারাত্মক অস্ত্র| একজন মানুষের পরনে ছিল মসিনার কাপড়| তার কোমরে গোঁজা ছিল একটি লেখনী ও কালির একটি দোয়াত| ঐ লোকরা মন্দিরের পিতলের বেদীর কাছে গিয়ে সেখানে দাঁড়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, উত্তরদিকে অবস্থিত উচ্চতর দরজা থেকে ছয়জন পুরুষ আসল, তাদের প্রত্যেক জনের হাতে বধের অস্ত্র ছিল এবং তাদের মাঝখানে মসীনা-পোশাক পরা এক পুরুষ ছিল; এর কোমর লিপিকারের সরঞ্জাম ছিল; তারা ভিতরে এসে পিতলের যজ্ঞবেদির পাশে দাঁড়াল।