Ezekiel 9:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইসরাইলের আল্লাহ্‌র মহিমা যে কারুবীর উপরে ছিল, তা থেকে উঠে এবাদতখানার গোবরাটের কাছে গেল; এবং তিনি ঐ মসীনা-কাপড় পরিহিত পুরুষকে ডাকলেন, যার কোমরে লিখবার সরঞ্জাম ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইস্রায়েলের ঈশ্বরের যে মহিমা করূবের উপর ছিল তা সেখান থেকে উঠে উপাসনা গৃহের চৌকাঠের কাছে গেল। সদাপ্রভু মসিনার কাপড় পরা সেই লোকটিকে ডাকলেন, যাঁর কোমরের পাশে লেখালেখির সরঞ্জাম ছিল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েলের ঈশ্বরের প্রতাপ যে করূবের উপরে ছিল, তাহা হইতে উঠিয়া গৃহের গোবরাটের নিকটে গেল; এবং তিনি ঐ মসীনা-বস্ত্র পরিহিত পুরুষকে ডাকিলেন, যাহার কটিদেশে লেখকের মস্যাধার ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েলের ঈশ্বরের প্রতাপ যে করূবের উপরে ছিল, তাহা হইতে উঠিয়া গৃহের গোবরাটের নিকটে গেল; এবং তিনি ঐ মসীনা-বস্ত্র পরিহিত পুরষকে ডাকিলেন, যাহার কটিদেশে লেখকের মস্যাধার ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্রায়েলের ঈশ্বরের যে মহিমা করূবদের উপরে ছিল তা সেখান থেকে উঠে উপাসনা-ঘরের চৌকাঠের কাছে গেল। সদাপ্রভু মসীনার কাপড় পরা সেই লোকটিকে ডাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইসরাইলের আল্লাহ্‌র যে মহিমা কারুবীদের উপরে ছিল তা সেখান থেকে উঠে বায়তুল-মোকাদ্দসের চৌকাঠের কাছে গেল। মাবুদ মসীনার কাপড় পরা সেই লোকটিকে ডাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন করূবদ্বয়ের উপরে বিরাজিত ইসরায়েলের উপাস্য ঈশ্বরের আলোকোজ্জ্বল মহিমা বেরিয়ে এসে মন্দিরের প্রবেশ দ্বারের দিকে প্রস্তান করল। প্রভু পরমেশ্বর রেশমী বস্ত্র পরিহিত ব্যক্তিটিকে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ইস্রায়েলের ঈশ্বরের মহিমা করূব দূতগণের মধ্য থেকে উঠে এল| সেখানেই তিনি ছিলেন| তারপর সেই গৌরব পরাক্রম মন্দিরের দরজা পর্যন্ত গেল| চৌকাঠের কাছে গিয়েই তিনি থামলেন| তারপর প্রভুর মহিমা মসিনা কাপড় পরা এবং লেখনী ও দোয়াত কোমরে বাঁধা লোকটিকে ডাকলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েলের ঈশ্বরের মহিমা যে করুবের ওপরে ছিল, তা থেকে উঠে গৃহের দোরগোড়ার কাছে গেল এবং তিনি ঐ মসীনা বস্ত্র পরা লোককে ডাকলেন, যার কোমরে লিপিকারের সরঞ্জাম ছিল।