Ezekiel 9:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি শুনলাম, তিনি অবশিষ্ট লোকদের এই হুকুম দিলেন, তোমরা নগর দিয়ে এর পেছন পেছন যাও এবং আঘাত কর, চক্ষুলজ্জা করো না, দয়াও করো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন শুনছিলাম, তিনি অন্যদের বললেন, “তোমরা নগরের মধ্যে ওর পিছনে পিছনে যাও এবং কোনও মায়ামমতা না দেখিয়ে লোকদের মেরে ফেলতে থাকো, কাউকে রেহাই দিয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি শুনিলাম, তিনি অবশিষ্ট লোকদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা নগর দিয়া ইহার পশ্চাতে পশ্চাতে যাও, এবং আঘাত কর, চক্ষুলজ্জা করিও না, দয়াও করিও না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি শুনিলাম, তিনি অবশিষ্ট লোকদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা নগর দিয়া ইহার পশ্চাতে পশ্চাতে যাও, এবং আঘাত কর, চক্ষুলজ্জা করিও না, দয়াও করিও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি শুনতে পেলাম তিনি সেই ছয়জনকে বলছেন, “তোমরা শহরের মধ্যে ওর পিছনে পিছনে যাও এবং কোন মায়া-মমতা না দেখিয়ে লোকদের মেরে ফেলতে থাক, কাউকে রেহাই দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি শুনতে পেলাম তিনি সেই ছয়জনকে বলছেন, “তোমরা শহরের মধ্যে ওর পিছনে পিছনে যাও এবং কোন মায়া-মমতা না দেখিয়ে লোকদের মেরে ফেলতে থাক, কাউকে রেহাই দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর শুনলাম, ঈশ্বর অন্য লোকগুলিকে বলছেন, তোমরা হত্যা কর, কাউকে ছাড়বে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি শুনলাম ঈশ্বর অন্য বাকী লোকেদের বলছেন, “আমি চাই তোমরা প্রথম মানুষটিকে অনুসরণ কর| যে সব ব্যক্তির কপালে চিহ্ন নেই তাদের তোমরা অবশ্যই হত্যা করো| তারা প্রবীণ হোক্, যুবক বা যুবতী, শিশু বা মায়েরা হোক্ তাতে কিছু আসে যায় না| কোন রকম দয়া দেখিও না| কোন ব্যক্তির জন্য দুঃখ বোধ করো না| এখানে আমার মন্দির থেকেই শুরু কর|” তাই তারা মন্দিরের সামনে যে প্রবীণরা ছিল তাদের দিয়েই শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি শুনলাম, তিনি অন্যদেরকে এই আদেশ দিলেন, “শহরের মধ্যে দিয়ে তার পরে যাও এবং মেরে ফেল! তোমার চোখ দয়া না করুক এবং পরিত্যাগ কর না;