Ezekiel 9:6 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বৃদ্ধ, যুবক, কুমারী, শিশু ও স্ত্রীলোকদেরকে নিঃশেষে হত্যা কর, কিন্তু যাদের কপালে চিহ্নটি দেখা যায়, তাদের কারো কাছে যেও না; আর আমার পবিত্র স্থান থেকে আরম্ভ কর। তাতে তারা এবাদতখানার সম্মুখস্থিত প্রাচীন নেতৃবর্গদের থেকে আরম্ভ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বুড়ো, যুবক, যুবতী, স্ত্রীলোকদের ও ছোটো ছেলেমেয়েদের মেরে ফেলো, কিন্তু যাদের চিহ্ন আছে তাদের ছুঁয়ো না। আমার উপাসনা গৃহ থেকে শুরু করো।” তাতে তারা মন্দিরের সামনে প্রাচীন লোকদের দিয়ে শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বৃদ্ধ, যুবক, কুমারী, শিশু ও স্ত্রীলোকদিগকে নিঃশেষে বধ কর, কিন্তু যাহাদের কলাপে চিহ্নটী দেখা যায়, তাহাদের কাহারও নিকটে যাইও না; আর আমার ধর্ম্মধাম অবধি আরম্ভ কর। তাহাতে তাহারা গৃহের সম্মুখস্থিত প্রাচীনগণ অবধি আরম্ভ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বৃদ্ধ, যুবক, কুমারী, শিশু ও স্ত্রীলোকদিগকে নিঃশেষে বধ কর, কিন্তু যাহাদের কপালে চিহ্নটি দেখা যায়, তাহাদের কাহারও নিকটে যাইও না; আর আমার ধর্মধাম অবধি আরম্ভ কর। তাহাতে তাহারা গৃহের সম্মুখস্থিত প্রাচীনবর্গ অবধি আরম্ভ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বুড়ো, যুবক, যুবতী মেয়ে, স্ত্রীলোক ও ছোট ছেলেমেয়েদের মেরে ফেল, কিন্তু যাদের কপালে চিহ্ন আছে তাদের ছুঁয়ো না। উপাসনা-ঘর থেকে তা করতে শুরু কর।” এতে তাঁরা উপাসনা-ঘরের সামনে যে বৃদ্ধ নেতারা ছিলেন তাঁদের দিয়ে শুরু করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বুড়ো, যুবক, যুবতী মেয়ে, স্ত্রীলোক ও ছোট ছেলেমেয়েদের মেরে ফেল, কিন্তু যাদের কপালে চিহ্ন আছে তাদের ছুঁয়ো না। বায়তুল-মোকাদ্দস থেকে তা করতে শুরু কর।” এতে তাঁরা বায়তুল-মোকাদ্দসের সামনে যে বৃদ্ধ নেতারা ছিলেন তাঁদের দিয়ে শুরু করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবালবৃদ্ধবণিতা—সকলকে হত্যা করবে। কিন্তু সাবধান, যাদের কপালে চিহ্ন দেখবে, তাদের কাউকে স্পর্শ করবে না। নাও, আমার মন্দির থেকেই কাজ শুরু কর। মন্দিরে যে কয়জন নেতৃস্থানীয় ব্যক্তি দাঁড়িয়েছিলেন, তাঁদের দিয়েই শুরু হল হত্যাকাণ্ড।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বয়ষ্ক মানুষ, যুবক, কুমারী, শিশু ও স্ত্রীলোকদেরকে সবাইকে মেরে ফেল, কিন্তু যাদের কপালে চিহ্নটি দেখা যায়, তাদের কারো কাছে যেও না; আর আমার পবিত্র জায়গা থেকে শুরু কর।” তাতে তারা গৃহের সামনে অবস্থিত প্রাচীনদের থেকে শুরু করল।