Ezra 1:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সর্বসুদ্ধ পাঁচ হাজার চারশো সোনার ও রূপার পাত্র। বন্দীদেরকে ব্যাবিলন থেকে জেরুশালেমে উঠিয়ে আনবার সময়ে শেশ্বসর এসব দ্রব্য আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বমোট, সোনার ও রুপোর দ্রব্যসামগ্রীর সংখ্যা ছিল 5,400-টি। ব্যাবিলন থেকে জেরুশালেমে যখন নির্বাসিতেরা প্রত্যাবর্তন করছিলেন তখন তাদের সঙ্গে শেশ্বসর ওই সামগ্রীগুলি এনেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্ব্বশুদ্ধ পাঁচ সহস্র চারি শত স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র। বন্দিদিগকে বাবিল হইতে যিরূশালেমে উঠাইয়া আনিবার সময়ে শেশ্বসর এই সকল দ্রব্য আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সর্বসুদ্ধ পাঁচ সহস্র চারি শত স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র। বন্দিদিগকে বাবিল হইতে যিরূশালেমে উঠাইয়া আনিবার সময়ে শেশ্বসর এই সকল দ্রব্য আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে মোট পাঁচ হাজার চারশোটা সোনা ও রূপার জিনিস ছিল। বন্দী অবস্থায় বিদেশে বাসকারী লোকেরা যখন বাবিল থেকে যিরূশালেমে আসল তখন শেশ্বসর এই সব জিনিস সংগে করে নিয়ে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে মোট পাঁচ হাজার চারশোটা সোনা ও রূপার জিনিস ছিল। বন্দী অবস্থায় বিদেশে বাসকারী লোকেরা যখন ব্যাবিলন থেকে জেরুজালেমে আসল তখন শেশ্বসর এই সব জিনিস সংগে করে নিয়ে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রূপোর সকল প্রকার দ্রব্যাদির মোট সংখ্যা ছিল 5,400, ব্যাবিলন থেকে নির্বাসিতদের জেরুশালেমে আনার সময়ে শেশ্বসর ঐ দ্রব্যগুলিও সঙ্গে আনলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে সব সমেত 5400 টি সোনার এবং রূপোর জিনিষ ছিল| যে সমস্ত বন্দী বাবিল ছেড়ে জেরুশালেমে ফিরে যাচ্ছিল তাদের সঙ্গে শেশ্বসর এই সমস্ত জিনিষ এনেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোট পাঁচ হাজার চারশো সোনার ও রূপার পাত্র৷ বন্দীদেরকে বাবিল থেকে যিরূশালেমে আনার দিনের শেশবসর এই সব জিনিস আনলেন৷