Ezra 1:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বেহেশতের আল্লাহ্ মাবুদ দুনিয়ার সমস্ত রাজ্য আমাকে দান করেছেন, আর তিনি এহুদা দেশস্থ জেরুশালেমে তাঁর জন্য একটি গৃহ নির্মাণ করার ভার আমাকে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পারস্য-রাজ কোরস একথাই বলেন: “ ‘স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সব রাজ্য আমাকে দিয়েছেন এবং তিনি আমাকে নিযুক্ত করেছেন, যেন আমি তাঁর জন্য যিহূদা প্রদেশের জেরুশালেমে এক মন্দির নির্মাণ করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দান করিয়াছেন, আর তিনি যিহূদা দেশস্থ যিরূশালেমে তাঁহার জন্য এক গৃহ নির্ম্মাণ করিবার ভার আমাকে দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দান করিয়াছেন, আর তিনি যিহূদা দেশস্থ যিরূশালেমে তাঁহার জন্য এক গৃহ নির্মাণ করিবার ভার আমাকে দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পারস্যের রাজা কোরস এই কথা বলছেন, ‘স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দিয়েছেন এবং যিহূদা দেশের যিরূশালেমে তাঁর জন্য একটা ঘর তৈরী করবার জন্য আমাকে নিযুক্ত করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“পারস্যের বাদশাহ্ কাইরাস এই কথা বলছেন, ‘বেহেশতের মাবুদ আল্লাহ্ দুনিয়ার সমস্ত রাজ্য আমাকে দিয়েছেন এবং এহুদা দেশের জেরুজালেমে তাঁর জন্য একটা ঘর তৈরী করবার জন্য আমাকে নিযুক্ত করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বর্গের ঈশ্বর, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর সমগ্র পৃথিবীর উপর আমাকে শাসনকর্তা নিযুক্ত করেছেন এবং যিহুদীয়াদেশের জেরুশালেমে তাঁর এক মন্দির নির্মাণের দায়িত্ব অর্পণ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পারস্যের রাজা কোরসের কাছ থেকে: স্বর্গের প্রভু আমায় পৃথিবীর সমস্ত রাজ্য উপহার দিয়েছেন| যিহূদা দেশের জেরুশালেমে তাঁর জন্য একটি মন্দির নির্মাণের নিমিত্ত তিনি আমাকে নিযুক্ত করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পারস্যের রাজা কোরস এই কথা বলেন, “স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সব রাজ্য আমাকে দান করেছেন, আর তিনি যিহূদা দেশের যিরূশালেমে তাঁর জন্য এই বাড়ি বানানোর ভার আমাকে দিয়েছেন৷