Ezra 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কোন স্থানে, যে কেউ অবশিষ্ট আছে, প্রবাস করছে, সেই স্থানের লোকেরা আল্লাহ্র জেরুশালেমের গৃহের জন্য স্বেচ্ছা-দত্ত নৈবেদ্য ছাড়া রূপা, সোনা, নানা দ্রব্য ও পশু দিয়ে তার সাহায্য করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেখানেই অবস্থান করুক না কেন, তাঁর অবশিষ্ট প্রজাদের মধ্যে যে কেউ জেরুশালেমে ঈশ্বরের মন্দির নির্মাণের জন্য তাঁর সোনারুপো, অন্য বস্তুসামগ্রী, গবাদি পশু ও স্বেচ্ছাদান নিবেদন করুক।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কোন স্থানে যে কেহ অবশিষ্ট আছে, প্রবাস করিতেছে, সেই স্থানের লোকেরা ঈশ্বরের যিরূশালেমস্থ গৃহের জন্য স্বেচ্ছা-দত্ত নৈবেদ্য ব্যতিরেকে রৌপ্য, স্বর্ণ, নানা দ্রব্য ও পশু দিয়া তাহার সাহায্য করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কোন স্থানে যে কেহ অবশিষ্ট আছে, প্রবাস করিতেছে, সেই স্থানের লোকেরা ঈশ্বরের যিরূশালেমস্থ গৃহের জন্য স্বেচ্ছা-দত্ত নৈবেদ্য ব্যতিরেকে রৌপ্য, স্বর্ণ, নানা দ্রব্য ও পশু দিয়া তাহার সাহায্য করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের যে সমস্ত লোকেরা এখনও বেঁচে আছে তারা যেখানেই বাস করুক না কেন তাদের মধ্যে যারা যিরূশালেমে যেতে চায় তাদের প্রতিবেশীরা যেন তাদের সোনা-রূপা, জিনিসপত্র ও পশুপাল দিয়ে সাহায্য করে ও যিরূশালেমের ঈশ্বরের ঘরের জন্য নিজের ইচ্ছায় উপহারও দেয়।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র যে সমস্ত লোকেরা এখনও বেঁচে আছে তারা যেখানেই বাস করুক না কেন তাদের মধ্যে যারা জেরুজালেমে যেতে চায় তাদের প্রতিবেশীরা যেন তাদের সোনা-রূপা, জিনিসপত্র ও পশুপাল দিয়ে সাহায্য করে ও জেরুজালেমের আল্লাহ্র ঘরের জন্য নিজের ইচ্ছায় উপহারও দেয়।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর প্রজাবৃন্দের মধ্যে যে যেখানেই থাকুক না কেন, তাদের ফিরে যাবার পাথেয় জোগাবে তাদের প্রতিবেশীরা। তারা তাদের দেবে স্বর্ণ, রৌপ্য, প্রয়োজনীয় জিনিসপত্র এবং ভারবাহী পশু। এ ছাড়াও জেরুশালেমের মন্দিরের জন্য তারা দেবে স্বেচ্ছাদান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত জায়গায় যেখানে বেঁচে যাওয়া ইস্রায়েলীয়রা বাস করে তাদের সেখানকার অধিবাসীদের সমর্থন অবশ্যই পাওয়া দরকার| জেরুশালেমে ঈশ্বরের মন্দির নির্মাণের জন্য প্রত্যেককে তাদের সোনা, রূপো, গবাদি পশু ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দান করতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কোনো জায়গায় যে কেউ অবশিষ্ট আছে, বাস করছে, সেখানের লোকেরা ঈশ্বরের যিরূশালেমের বাড়ির জন্য নিজের ইচ্ছায় দেওয়া উপহার ছাড়াও রূপা, সোনা, অন্যান্য জিনিস ও পশু দিয়ে তার সাহায্য করুক৷”