Ezra 1:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এহুদা ও বিন্‌ইয়ামীনের পিতৃকুলপতিরা এবং ইমাম ও লেবীয়েরা, এমন কি, আল্লাহ্‌র যে লোকদের মনে মাবুদের জেরুশালেমের গৃহ পুনর্নির্মাণের জন্য যাত্রা করতে প্রবৃত্তি দিলেন তারা সকলে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই আদেশনামা শুনে যিহূদার ও বিন্যামীন গোষ্ঠীর প্রধানেরা, যাজকবর্গ এবং লেবীয়েরা—যাদের হৃদয় ঈশ্বর অনুপ্রাণিত করেছিলেন, তারা সকলে প্রস্তুত হয়ে জেরুশালেমে সদাপ্রভুর মন্দির নির্মাণ করতে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহূদার ও বিন্যামীনের পিতৃকুলপতিগণ এবং যাজকেরা ও লেবীয়েরা, এমন কি, ঈশ্বরের যে লোকদের মনে সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহ নির্ম্মাণার্থে যাত্রা করিতে প্রবৃত্তি দিলেন, সেই সকলে উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহূদার ও বিন্যামীনের পিতৃকুলপতিগণ এবং যাজকেরা ও লেবীয়েরা, এমন কি, ঈশ্বরের যে লোকদের মনে সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহ নির্মাণার্থে যাত্রা করিতে প্রবৃত্তি দিলেন, তাহারা সকলে উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে যিহূদা ও বিন্যামীনের বংশ-নেতাদের, পুরোহিতদের ও লেবীয়দের মধ্যে যাঁদের অন্তরে ঈশ্বর ইচ্ছা দিলেন তাঁরা প্রত্যেকে যিরূশালেমে সদাপ্রভুর ঘর তৈরী করতে যাবার জন্য প্রস্তুত হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে এহুদা ও বিন্‌ইয়ামীনের বংশ-নেতাদের, ইমামদের ও লেবীয়দের মধ্যে যাঁদের দিলে আল্লাহ্‌ ইচ্ছা দিলেন তাঁরা প্রত্যেকে জেরুজালেমে মাবুদের ঘর তৈরী করতে যাবার জন্য প্রস্তুত হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যিহূদা ও বিন্যামীন গোষ্ঠীর কুলপতিগণ এবং যাজক ও লেবীয়েরা, এমনকি যাদের অন্তরে ঈশ্বর অনুপ্রেরণা দিয়েছিলেন, তারা সকলে জেরুশালেমে প্রভু পরমেশ্বরের মন্দির পুনর্নির্মাণের জন্য যাত্রার আয়োজন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যিহূদা ও বিন্যামীন উপজাতির পরিবারের অধিনায়করা প্রভুর মন্দির নির্মাণের জন্য জেরুশালেমে যেতে প্রস্তুত হল| অন্যান্য লোকরাও, যারা ঈশ্বরের দ্বারা উৎসাহিত হয়েছিল, তারাও তাদের সঙ্গে যোগদান করতে প্রস্তুত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহূদার ও বিন্যামীন বংশের পূর্বপুরুষদের প্রধানেরা এবং যাজকেরা ও লেবীয়েরা, আর সদাপ্রভুর বাড়ি তৈরী করতে যিরূশালেমে যাওয়ার জন্য যে লোকদের মনে ঈশ্বর প্রবল ইচ্ছা দিলেন, তাঁরা সবাই উঠল৷